এক্সপ্লোর

IPL Team Oxygen cylinder: করোনা আক্রান্তের অক্সিজেন কনসেনট্রেটর বেপাত্তা, খোঁজ মিলল ধোনিদের হোটেলে!

রোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। অক্সিজেনের জন্য চারিদিকে হাহাকার। দিল্লিনিবাসী আনোয়ার তাই ঠিক করেছিলেন, অক্সিজেন সিলিন্ডারের জন্য দৌড়াদৌড়ি না করে করোনা আক্রান্ত বাবার জন্য আস্ত একটা কনসেনট্রেটর কিনে ফেলবেন।

নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। অক্সিজেনের জন্য চারিদিকে হাহাকার। দিল্লিনিবাসী আনোয়ার তাই ঠিক করেছিলেন, অক্সিজেন সিলিন্ডারের জন্য দৌড়াদৌড়ি না করে করোনা আক্রান্ত বাবার জন্য আস্ত একটা কনসেনট্রেটর কিনে ফেলবেন। যেমন ভাবা তেমন কাজ। বেঙ্গালুরু থেকে অক্সিজেন কনসেনট্রেটর কিনে দিল্লি পৌঁছন আনোয়ার। কিন্তু দিল্লিতে এসে বিমানবন্দরে আর সেই কনসেনট্রেটর সমেত বাক্সটি খুঁজে পাননি। বিমানকর্মীরাও সদুত্তর দিতে পারেননি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে আনোয়ার বাড়ি চলে যান।

এদিকে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরাও সেই সময় দিল্লি বিমানবন্দরে নেমেছিলেন। ক্রিকেটারেরা আলাদা বিমানে এলেও আনোয়ারের বিমানে ছিলেন সিএসকে-র টিম মেম্বারদের কয়েকজন। তাঁরাই ভুল করে অক্সিজেন কনসেনট্রেটরের বাক্সটি নিয়ে হোটেলে চলে গিয়েছিলেন। পরে বিষয়টা বোঝার পর সিএসকে-র তরফে ওই বাক্স বিমান কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে তা ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আনোয়ার।

করোনা আবহে অনেক প্রশ্ন উঠলেও রমরমিয়ে চলছে আইপিএল। যদিও দর্শকশূন্য মাঠে হচ্ছে খেলা। এবং ক্রিকেটার, আম্পায়ার-সহ ম্যাচের সঙ্গে সরাসরি জড়িত সকলকে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের কড়া বিধিনিষেধের মধ্যে। এবার করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার - নীতিন মেনন ও পল রিফেল। এদের মধ্যে নীতিন ভারতীয়। আইসিসি-র এলিট প্যানেলে থাকা একমাত্র আম্পায়ার তিনি। সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে তাঁর আম্পায়ারিং সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত। সেই কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর। অন্যজন পল রিফেল অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় এখানকার সমস্ত উড়ান বাতিল করেছে অস্ট্রেলিয়া। তাই দোহা হয়ে তিনি দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।

বোর্ডের এক কর্তা বলেছেন, 'হ্যাঁ, নীতিন আইপিএল ছেড়ে গিয়েছে। ওর পরিবারের কয়েকজন করোনা আক্রান্ত আর মানসিকভাবে ও খেলা পরিচালনা করার মতো অবস্থায় নেই বলে জানিয়েছে।' জানা গিয়েছে, ইনদওরের বাসিন্দা নীতিন আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে বোর্ড সূত্রে খবর, স্থানীয় কয়েকজন আম্পায়ারকে বিকল্প হিসাবে তৈরিই রাখা হয়েছিল। তাই ম্যাচ পরিচালনা করতে সমস্যা হবে না।

বাড়ছে আতঙ্ক, আইপিএল থেকে সরলেন ২ আম্পায়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget