এক্সপ্লোর

India's 2011 World Cup Win Anniversary: বিশ্বজয়ের বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন সিএসকের, কেক কাটলেন ধোনি

India's 2011 World Cup Win Anniversary মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। গতকালই ছিল তাঁর ১১ তম বর্ষপূর্তি। এখন আর ধোনি ভারতীয় ক্রিকেটের অঙ্গ নন।

মুম্বই: ২ এপ্রিল, ২০১১। ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। ২৮ বছর পর বিশ্বকার জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। গতকালই ছিল তাঁর ১১ তম বর্ষপূর্তি। এখন আর ধোনি ভারতীয় ক্রিকেটের অঙ্গ নন। কিন্তু চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলেন তিনি। তাই এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে মাহির উপস্থিতিতেই নতুনভাবে সেলিব্রেশনের আয়োজন করেছিল চেন্নাইয় সুপার কিংস। এই মুহূর্তে আইপিএল চলছে। আর তার মধ্যেই গতকাল কেকে কেটে এই বিশেষ দিনটি সেলিব্রেট করা হল। 

কেক কেটে সেলিব্রেশন

চেন্নাই সুপার কিংসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সিএসকে শিবিরের বাকি প্লেয়ারদের মধ্যমণি হয়ে কেক কাটছেন ধোনি। উপস্থিত রয়েছেন চেন্নাই দলের অন্যান্য কর্মকর্তা, কোচ ও সাপোর্ট স্টাফরাও। ক্যাপশনে লেখা হয়েছে যে, ''বিশ্বজয়ের বর্ষপূর্তিতে সেই মানুষটি উপস্থিতিতেই এই বিশেষ দিনটি সেলিব্রেট করা হচ্ছে।''

 

২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ওয়াংখেড়েতে ফাইনালে গৌতম গম্ভীরের ৯৭ রান ও মহেন্দ্র সিংহ ধোনির ৭৯ বলে অপরাজিত ৯১ রানের ওপর ভর করেই ফাইনালে খেতাব ঘরে তোলে টিম ইন্ডিয়া। 

অনন্য রেকর্ডের মালিক হয়েছেন ধোনি

বৃহস্পতিবার প্রিটোরিয়াসের বলে কুইন্টন ডি'ককের ক্যাচ ধরা মাত্রই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ২০০টি ক্যাচ ধরার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আইপিএলে (IPL) উইকেটকিপার হিসেবে ধোনিই সব থেকে বেশি ১২৪টি ক্যাচ ধরেছেন।

এখনও যে তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ তিনি ব্যাট হাতে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচেই। ব্যাট হাতে ৬ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। আর একইসঙ্গে ব্যাটার হিসেবে নতুন রেকর্ডের মালিক হলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূর্ণ করলেন এমএসডি। ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ধোনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget