এক্সপ্লোর

DRS Controversy: লোডশেডিংয়ে কপাল পুড়ল ধোনির চেন্নাইয়ের! কিন্তু কেন?

IPL 2022: আইপিএলে (IPL) এরকম ঘটনা কখনও ঘটেনি। এমনকী, বিশ্বক্রিকেটেও ডিসিশন রিভিউ সিস্টেমের সুবিধা রয়েছে, এরকম কোনও টুর্নামেন্টে এই ঘটনা বিরল।

মুম্বই: আইপিএলে (IPL) এরকম ঘটনা কখনও ঘটেনি। এমনকী, বিশ্বক্রিকেটেও ডিসিশন রিভিউ সিস্টেমের সুবিধা রয়েছে, এরকম কোনও টুর্নামেন্টে এই ঘটনা বিরল।

লোডশেডিংয়ের জন্য কপাল পুড়ল চেন্নাই সুপার কিংসের (CSK)? কিন্তু কেন?

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI)। ম্যাচ শুরুর আগেই ফ্লাডলাইট বিভ্রাট হয়। ফ্লাডলাইটের সমস্যার জন্য নির্ধারিত সময় টস করা যায়নি। দুই দলের দুই অধিনায়ক, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা মাঠে গিয়ে দাঁড়িয়েছিলেন। ৭টায় টস করার কথা থাকলেও ৭টা বেজে ৩ মিনিটে টস করা সম্ভব হয়।

কিন্তু বিভ্রাটের তখনও বাকি ছিল। টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিতর্ক। ড্যানিয়েল স্যামসের বলে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। বল দেখে অনেকর মনে হয়েছে যে, হয়তো বাইরে যেত। কিন্তু ডিআরএস নিতে পারেননি ব্যাটার। কারণ, লোডশেডিংয়ের জন্য ডিআরএস প্রযুক্তি কাজ করছিল না। পরের ওভারে যশপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হন রবিন উথাপ্পাও। তবে সেই উইকেটটি নিয়ে খুব একটা প্রশ্ন নেই। ক্ষোভ রয়েছে ছন্দে থাকা কনওয়ের আউট নিয়েই।

পরে অবশ্য লোডশেডিংয়ের সমস্যা মেটে। কাজ করতে শুরু করে ডিআরএস প্রযুক্তি। কিন্তু কনওয়ের আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ কমছে না।

আরও পড়ুন: চাহালের বলে বোল্ড হয়েও নট আউট ওয়ার্নার, ভিডিও দেখলে চমকে উঠবেন

ফের ক্রিকেট জ্বর শহর কলকাতায়। আইপিএলের জোড়া প্লে অফ ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। প্রায় তিন বছর পর আইপিএলের ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। যা নিয়ে সাজো সাজো রব শহরে। ২৪ ও ২৫ মে কলকাতায় হবে দুটি প্লে অফের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার দুপুরে ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

প্লে অফের ম্যাচগুলি হবে ২৪ ও ২৫ মে। তার আগে ২০ মে থেকে ইডেনে অনুশীলন শুরু করে দেবে প্লে অফে খেলার সুযোগ পাওয়া দলগুলি। ইডেনের পাশাপাশি সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠেও হবে অনুশীলন। সর্বত্রই জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি থাকবে। কিছু কর্পোরেট বক্সও বায়ো বাবলের আওতায় থাকবে। ক্রিকেটারদের পরিবার ও অফিসিয়ালদের জন্য গ্যালারির যে জায়গার কাজ চলছে, তা প্লে অফের ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে সিএবি।

অনলাইনে প্লে অফের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিটের দাম করা হয়েছে ৮০০, ১০০০ ও ১৫০০ টাকা। হসপিটালিটি বক্সের টিকিটের দাম করা হয়েছে তিন হাজার টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget