এক্সপ্লোর

IPL 2025: কেন আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন হ্যারি ব্রুক?

Harry Brook: আগামী ২৯ মে থেকে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করছেন হ্যারি ব্রুক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্য়াটের সিরিজ রয়েছে।

লন্ডন: সদ্য ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্যাটে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ফলের পরই জস বাটলার নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরই হ্যারি ব্রুককে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের নতুন কোচ নির্বাচিত করা হয়। কিন্তু এর আগেই ব্রুককে নিয়ে একটি বিতর্ক দানা বেঁধেছিল। গত আইপিএলের নিলামে ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁকে ৬.২৫ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই হঠাৎ করেই ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড তারকা। যদিও আইপিএলের তরফে এরপর তাঁকে নির্বাসিত করা হয়েছে, তবে তা নিয়ে ভাবছেন না ব্রুক।

ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্য়াটে নতুন অধিনায়ক জানাচ্ছেন, ''আমার কাছে বরাবর দেশ আগে। আমি দেশের হয়ে খেলার জন্য যে কোনও কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি। দিনের শেষে ইংল্যান্ডের জার্সিতে খেলার থেকে বেশি আনন্দ আমি আর কিছুতেই পাই না। অর্থ-যশ অনেক কিছু নিয়েই কথা উঠবে। কিন্তু আমি সবসময় ইংল্যান্ডের হয়ে খেলাকেই প্রাধান্য দেব।''

তারকা ব্যাটার আরও বলছেন, ''দেশের হয়ে গত কয়েক বছর ধরে ধারাবাহিক খেলছি। এবারও তার ব্য়তিক্রম চাইছি না। আশা করি অধিনায়ক হিসেবে দলের স্বার্থে ভাল কিছুই করতে পার। ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে একেবারে হিসেবের খাতার বাইরে রাখছি না। কিন্তু আগামীত যা সূচি সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকে খেলা কতটা সম্ভব হবে, তা নিয়ে আমি সন্দিহান।''

সাদা বলের ফর্ম্য়াটের অধিনায়ক হয়েছেন, তবে বিশ্বকাপের থেকে অ্য়াশেজকেই এগিয়ে রাখছেন ব্রুক। তিনি বলছেন, ''যদি আমাদের অ্য়াশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে একটি বেছে নিতে বলে, আমি তবে অ্য়াশেজকেই বেছে নেব। অবশ্যই আমি সাদা বলের ফর্ম্য়াটে দেশের অধিনায়ক। কিন্তু অ্য়াশেজের মাহাত্ম্য আলাদা আমার কাছে।''

আগামী ২৯ মে থেকে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করছেন হ্যারি ব্রুক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্য়াটের সিরিজ রয়েছে। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের ফর্ময়্াটে সিরিজ রয়েছে ইংল্য়ান্ডের। সেপ্টেম্বরের শেষের দিকে ইংল্যান্ড আয়ারল্যান্ড সফরে উড়ে যাবে ওয়ান ডে সিরিজ খেলতে। এরপর কিছুটা বিরতির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহারণ রয়েছে অক্টোবরের শেষের দিকে। এরপর আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে হ্যারি ব্রুকের ইংল্য়ান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget