এক্সপ্লোর

Ponting on Maxwell: IPL থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত মানসিকভাবে ক্লান্ত ম্যাক্সওয়েলের, অজ়ি তারকার পাশে পন্টিং

Glenn Maxwell: এই আইপিএল মরশুমে 'বিগ শো' একেবারেই ছন্দে নেই। মাত্র ৯৪-র স্ট্রাইক রেটে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছে ৩২ রান।

নয়াদিল্লি: চলতি আইপিএলের (IPL 2024) লিগ তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challenger Bengaluru)। নাগাড়ে পাঁচটি ম্যাচ হেরেছে দল। দল বাছাই থেকে তারকা ক্রিকেটারদের পরামর্শ, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। এইসবের মাঝে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) টুর্নামেন্ট থেকে সাময়িক বিরতির কথা বলেছেন।

২০২১ সালের আইপিএল আরসিবি ১৪.২৫ কোটি টাকার বিনিময়ে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল। তবে এ মরশুমে 'বিগ শো' একেবারেই ছন্দে নেই। মাত্র ৯৪-র স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩২ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বাদ দিয়েই মাঠে নেমেছিল আরসিবি। প্রাথমিক অনুমান ছিল তাঁর চোট সারেনি হয়তো। তবে ম্যাচ শেষে ম্যাক্সওয়েল নিজেই জানান কারণটা ভিন্ন। তিনি নিজেই সেই কারণটা সানরাইজার্স ম্যাচের পর জানান।

ম্যাক্সওয়েল বলেন, 'আমার কাছে খুব সহজ সিদ্ধান্ত ছিল। আগের ম্যাচের পরই আমি ফাফ ডুপ্লেসি ও কোচের কাছে যাই আর বলি, অন্য় কাউকে দেখার সময় এসেছে। আমি আগেও এরকম সময়ে পড়েছি যখন খেলেই গিয়েছি আর আরও খারাপ করে গিয়েছি। আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি।'

ম্যাক্সওয়েলের স্বদেশীয় রিকি পন্টিং (Ricky Ponting) কিন্তু তাঁর পাশেই দাড়াচ্ছেন। অতীতে পন্টিংয়ের কোচিংয়ে দিল্লির হয়েও খেলেছেন ম্যাক্সওয়েল। তাই পন্টিং তাঁকে ভালভাবেই চেনেন। ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়ে অজি কিংবদন্তি তথা দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ বলেন, 'বিরাট কোহলির পাশাপাশি গ্লেন ওই দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন। ওদের হয়ে খেলা কয়েকজন ক্রিকেটারের ওপর ভীষণ চাপ থাকে। পারফর্ম করতে না পারলে তো সাফল্যও মিলবে না। এখনও অবধি ওরা যা খেলেছে তারপর কয়েকজন ক্রিকেটারের ওপর চাপ বাড়বেই। আমি আজ সকালেই পড়লাম যে গ্লেন কয়েকটা ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আবার নতুন উদ্দীপনায় মাঠে নামতে আগ্রহী।'

পন্টিং যোগ করেন, 'প্রত্যেকটি ব্যক্তি ভিন্ন। অনেকে এর মধ্যেও খেলা চালিয়ে যেতে চায়, লড়াই করে রান করে আত্মবিশ্বাস ফিরে পেতে চায়। আবার অনেকের একটু বিরতির প্রয়োজন হয়। কোচ হিসাবে ক্রিকেটাররা মানসিকভাবে কোন জায়গায় আছে, কী চাইছে, সেই বিষয়টা বোঝা তাই খুবই গুরুত্বপূর্ণ। এটাই সবার আগে বোঝার দরকার।'

আরও পড়ুন: খুড়িয়ে হাঁটা ধোনিকে সিঁড়ি ভাঙতে সাহায্য করার জন্য এগিয়ে এলেন রায়না, ভাইরাল হল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget