এক্সপ্লোর

IPL 2024: মহম্মদ শামির বদলি হিসাবে কেকেআর প্রাক্তনীকে দলে নিল গুজরাত টাইটান্স

Mohammed Shami: গত ২৬ ফেব্রুয়ারি গোড়ালির চোটের অস্ত্রোপচার হয় মহম্মদ শামির।

নয়াদিল্লি: গোড়ালির চোটে ভুগছিলেন, বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেননি। অস্ত্রোপ্রচার সম্পন্ন হলেও মহম্মদ শামি (Mohammed Shami) যে এ মরশুমের আইপিএল (IPL 2024) খেলবেন না, তা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এতদিন পর্যন্ত শামির বদলি হিসাবে কাউকে দলে নেয়নি গুজরাত টাইটান্স (Gujarat Titans)। অবশেষে কেকেআর প্রাক্তনী সন্দীপ ওয়ারিয়রকে (Sandeep Warrier) শামির বদলে দলে নেওয়ার কথা ঘোষণা করল গুজরাত টাইটান্স। 

গত ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল শামির। তাঁকে এবারের আইপএলে দেখতে পাওয়া যাবে না। নিঃসন্দেহে শামির না থাকাটা গুজরাত শিবিরের জন্য বড় ধাক্কা। গত মরশুমে গুজরাতের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তিনি। নিজের সেরা আইপিএল মরশুমে ১৭ ম্যাচ খেলে ১৮.৩৬ গড়ে নিয়েছিলে ২৮ উইকেট। তাঁর বদলি হিসাবে দলে আসা ওয়ারিয়া ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বটে। তবে আইপিএলে সেরকম অভিজ্ঞ নন।

 

৩২ বছর বয়সি সন্দীপ ওয়ারিয়র আইপিএলের মঞ্চে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। তিনি শামির বদলি হিসাবে নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই টাইটান্স শিবিরে যোগ দিয়েছেন। এদিকে গুজরাতের শামির বদলি ঘোষণা করার দিনই, এক তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার কথা ঘোষণা করল আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও। আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিলশান মধুশঙ্কা। তাঁর বদলি হিসাবে দক্ষিণ আফ্রিকার কুয়েনা মাফাকাকে দলে নিল রেকর্ড চ্যাম্পিয়নরা। বুধবারই তরুণ প্রোটিয়াকে বদলি হিসাবে নেওয়ার কথা পল্টনদের তরফে ঘোষণা করা হয়।

মাত্র ১৭ বছর বয়স, এখনও স্কুলের গণ্ডিও পার হয়নি, এর মধ্যেই গড়া হয়ে গিয়েছে রেকর্ড। এবার আইপিএল চুক্তিও পেয়ে গেল প্রোটিয়া তরুণ। এই বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট ২১ উইকেট নেওয়া কুয়েনা মাফাকাকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয়। এক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মাফাকার থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই। মাত্র ১৫ বছর বয়সেই তিনি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে নিজের অভিষেক ঘটায় এই বাঁ-হাতি ফাস্ট বোলার। সদ্যই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেললেও, ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ আফ্রিকা 'এ' এবং দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের হয়ে খেলে ফেলেছে মাফাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: স্পিন ত্রিফলা বিপক্ষের ত্রাস, কেকেআরের সেরা অস্ত্র ব্যাটিং গভীরতা, দশ বছর পর কাপ ফিরবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget