এক্সপ্লোর

MI vs CSK: ধোনিকে দেখেই ছুটে গেলেন হার্দিক, করলেন আলিঙ্গন, ভাইরাল হল ভিডিও

Hardik-Dhoni: হার্দিক পাণ্ড্যর বিরুদ্ধে ব্যাটে নেমে নাগাড়ে তিন ছক্কা হাঁকান মহেন্দ্র সিংহ ধোনি।

মুম্বই: দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীদের মতো হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) নিজের আদর্শ বলে মনে করেন হার্দিক পাণ্ড্য। ধোনির ধাঁচে শান্ত মাথায় অধিনায়কত্ব করার ইচ্ছাও অতীতে হার্দিকের গলায় শোনা গিয়েছিল। রবিবাসরীয় ওয়াংখেড়েতে ফের একবার দুইজনের সম্পর্কের সমীকরণ ধরা পড়ল। 

রবিবার আইপিএলের (IPL 2024) 'এল ক্লাসিকো'-তে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings) একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচ শুরুর আগে দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিল। ঠিক সেই সময়ই ধোনিকে দেখা মাত্রই তাঁর দিকে ছুটে যান হার্দিক। জড়িয়ে ধরেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। দুই তারকার ম্যাচপূর্বে এই সৌজন্যবিনিময়ের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। দুই তারকার আলিঙ্গনের মুহূর্তে গোটা স্টেডিয়াম জুড়েই দর্শকদের গর্জনও শোনা যায়।

 

তবে ম্যাচের আগে সৌজন্য বিনিময় করলেও, ম্যাচে ২২ গজের মধ্যে কিন্তু তার লেশমাত্র দেখা গেল না। ইনিংসের শেষ ওভারে প্রবল জনগর্জণের মাঝে ব্যাট হাতে ক্রিজে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। এই ওয়াংখেড়ের মাঠে ১৩ বছর আগে ধোনির ছক্কা এখন ভারতীয় ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। এদিন ফের একবার ধোনি-ধামাকার সাক্ষী থাকল ওয়াংখেড়ে।

এক সময় মনে হচ্ছিল সিএসকে হয়তো দু'শো রানের গণ্ডি পার করতে পারবে না। তবে ডারিল মিচেল আউট হতেই বিশ্বজয়ের মাঠে ব্যাটে নেমে ছক্কার হ্যাটট্রিকে হলুদ ব্রিগেডকে দু'শোর গণ্ডি পার করান ধোনি। চার বলে ২০ রানের ইনিংস খেলেন ধোনি। নির্ধারিত বিশ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে সিএসকে। হলুদ ব্রিগেডের হয়ে ধোনি ধামাকার আগে রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে ৯০ রানের পার্টনারশিপে সিএসকের হয়ে বড় রানের ভিত গড়ে দেন। রুতুরাজ ৬৯ ও দুবে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চেন্নাই সুপার কিংসে ফিরছেন পূজারা? MI vs CSK ম্যাচের আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হইচই 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget