এক্সপ্লোর

IPL 2025: খলিলের শরীরী ভাষাই দুর্বল করে দিয়েছিলেন, ঝোড়ো অর্ধশতরানের ইনিংস নিয়ে কী বলছেন রোমারিও?

RCB vs বছরের শুরুতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ১৩টি বল খেলেছিলেন। তার মধ্যে সাতটি বল প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। এমনকী গত বছরও আইপিএলে ১০টি বল খেলে ৭ বার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। 

বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরু গতকাল ঘরের মাঠ চিন্নাস্বামীতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। সেই জয়ে অন্য়তম ভূমিকা ছিল রোমারিও শেফার্ডের। আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। চলতি বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দুর্দান্ত ফর্মে আছেন শেফার্ড। বছরের শুরুতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ১৩টি বল খেলেছিলেন। তার মধ্যে সাতটি বল প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। এমনকী গত বছরও আইপিএলে ১০টি বল খেলে ৭ বার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। 

ESPN ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে শেফার্ড জানিয়েছেন, ''প্রথম দুটো ছক্কা হাঁকানোর পরই আমার মনে হয়েছিল যে আমি বোলারদের ওপর চাপ তৈরি করে রাখতে পারব। আমি বোলারের শরীরী ভাষার দিকে নজর রাখছিলাম। তা দেখেই মনে হল যে আর একটু চাপ তৈরি করা যাক। এরপর সেটাই করে গিয়েছি। চালিয়ে খেলার চেষ্টা করে গিয়েছি প্রতিবার। আর তা কাজেও এসে গিয়েছে।''

রোমারিও আরও বলেন, ''আমি যখন ক্রিজে গিয়েছিলাম, তখন একটা ধারণা ছিল আমার। কোন কোন জায়গায় ওরা বল করছে  তা বুঝতে পারছিলাম। সেই মতই ব্য়াট করার চেষ্টা করছিলাম।''

মাত্র ১৪ বলে ৫৩ রানের ইনিংস। শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে রোমারিও ঝড়ে কার্যত উড়ে যায় সিএসকে। ইনিংসের শেষ দুই ওভারে খলিল ও পাথিরানার বিরুদ্ধে আইপিএল ইতিহাসে সর্বাধিক ৫৪ রান তুলতে আরসিবিকে সাহায্য করেন রোমারিও। ইনিংসের শেষ বলে অর্ধশতরান পূরণ করেন শেফার্ড। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও ছয়টি ছক্কায়।
 
এই ইনিংসে ম্যাচের পার্থক্য হয়ে দাঁড়ায়। ১৬০-১৭০ যেখানে হতে সেখানে আরসিবি ২১৩ রানে ইনিংস শেষ করে এবং শেষমেশ দুই রানে ম্যাচ জেতে। রোমারিওর এই অর্ধশতরান অবশ্য আইপিএল ইতিহাসের দ্রুততম নয়। বরং আরও দুইজনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়। ২০১৮ সালে কেএল রাহুল তাঁর বর্তমান দল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধেই মাত্র ১৪ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন।
 
২০২২-এ সকলকে খানিক চমক দিয়েই তৎকালীন কেকেআরের হয়ে প্যাট কামিন্সও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে তৎকালীন দ্রুততম অর্ধশতরান করেছিলেন। তবে এই সমস্ত রেকর্ড ভেঙে দেন যশস্বী জয়সওয়াল। কেকেআরের বিরুদ্ধে বছর দু'য়েক আগে কার্যত ঝড় তোলেন তিনি। সেবার মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন তিনি। সেটাই এখনও অবধি আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget