এক্সপ্লোর

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

Mohammad Amir: আসলে মহম্মদ আমিরের স্ত্রী নার্গিস খান একজন ব্রিটিশ নাগরিক। আর সেই সূত্রেই আমির যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও নাগরিকত্ব পেয়েছেন।

লন্ডন: আইপিএলে(IPL 2026) খেলতে দেখা যাবে এবার মহম্মদ আমিরকে(Mohammad Amir)? সম্ভাবনা এবার কিন্তু তেমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত কোনও প্লেয়ার আইপিএলে কোনওদিনও অংশ নিতে পারবেন না, এমনটা আগেই বিসিসিআইয়ের(BCCI) তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবার মহম্মদ আমির ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করে নিয়েছেন। ফলে আর আইপিএলে খেলতে কোনও সমস্যা রইল না প্রাক্তন পাক পেসারের।

আসলে মহম্মদ আমিরের স্ত্রী নার্গিস খান একজন ব্রিটিশ নাগরিক। আর সেই সূত্রেই আমির যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও নাগরিকত্ব পেয়েছেন। তাই এখন আইপিএলের জন্য নিলামে ব্রিটিশ নাগরিক হিসেবে নিজের নাম নিবন্ধিত করতেই পারেন। এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আজহার মাহমুদ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরে। তিনি কিংস ইলেভেন পঞ্জাবের(বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে খেলেছিলেন। আমিরের ক্ষেত্রেও সেই সুযোগ রয়েছে। তিনি আগে নিজেও জানিয়েছিলেন যে আইপিএলে তিনি খেলতে চান ও নিলামে নিজের নাম তুলতে চান। এবার আর কিন্তু সেই সমস্যা থাকল না আমিরের সামনে।

৩৪ বছরের তারকা পেসার এই মুহূর্তে টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ার হয়ে খেলছেন আমির। বিভিন্ন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাঁহাতি এই পেসার।

এদিকে, আইপিএল যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই ললিত মোদি অবশেষে আইনি বাধা পেরিয়ে দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন। সম্ভবত এই বছর ভারতেই দীপাবলি উদযাপন করতে পারবেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন ললিত মোদি। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইপিএল ২০০৯-এ বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ললিত মোদির বিরুদ্ধে ইডি কোটি কোটি টাকা জরিমানা করেছিল। তবে আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি ললিতের পক্ষে রায় দিয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে ললিত মোদি লিখেছেন, 'হ্যাঁ, আমি অবশেষে আমার দেশে ফেরার অপেক্ষায় আছি। আশা করি ভারতে দারুণভাবে দীপাবলি উদযাপন করব। ২০১০ সালের ১২ মে ভারত ছাড়ার পর পুরনো বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সত্যমেব জয়তে।' উল্লেখ্য, এই ললিত মোদি গত ২০১০ সালের মে মাসে ভারত ছেড়েছিলেন ও এরপর থেকে টানা লন্ডনে বসবাস করছেন। ললিত মোদি বলেছেন যে তাঁর বাসস্থান এখন লন্ডনই থাকবে, তবে তিনি দেড় দশক পর ভারতে ফিরে আসার জন্য খুব উৎসাহিত। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ললিত মোদি জানিয়েছিলেন যে, আইনি পদক্ষেপের কারণে নয়, বরং দাউদ ইব্রাহিমের কাছ থেকে প্রাণনাশের হুমকির কারণে তিনি ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Advertisement

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget