এক্সপ্লোর

RCB vs CSK: বৃষ্টির সম্ভাবনা প্রবল, চিন্নাস্বামীতে ভেস্তে যেতে পারেন বিরাট-ধোনি ডুয়েল

IPL 2025: আর একটি জয় মানেই প্লে অফ নিশ্চিত প্রায়। তবে এই পরিস্থিতিতে শনিবার চিন্নাস্বামীতে ঘরের মাঠে বিরাট শিবিরের সামনে বড় বাধা কিন্তু প্রতিপক্ষ চেন্নাইসুপার কিংস নয়।

বেঙ্গালুরু: আইপিএল এবার আরসিবি (RCB) দুর্দান্ত ছন্দে। পয়েন্ট টেবিলে ১১ ম্যাচের পর ঝুলিতে ১৪ পয়েন্ট। আর একটি জয় মানেই প্লে অফ নিশ্চিত প্রায়। তবে এই পরিস্থিতিতে শনিবার চিন্নাস্বামীতে ঘরের মাঠে বিরাট শিবিরের সামনে বড় বাধা কিন্তু প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নয়। বড় বাধা হয়ে উঠতে পারে আবহাওয়া, বৃষ্টি। আর যার জন্য, খেলায় পণ্ড হয়ে যেতে পারে।

আসলে গত দু দিন ধরে বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হচ্ছে। যেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা শনিবারও। ইন্ডিয়ান মেটেরোলজিকাল বিভাগের তরফে জানানো হয়েছে, "খারাপ আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝড়ও হতে পারে হালকা বিকেল বিকেল বা সন্ধের দিকে।" সিএসকের ম্যাচের আগের দিন অনুশীলনেও বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করেছে। বিকেল ৩টের সময় ধোনি বাহিনী অনুশীলনে নামলেও মাত্র ৪৫ মিনিটই অনুশীলন করতে পেরেছিলেন তারা। এরপরই বৃষ্টি শুরু হয়। যার জন্য ৪.৩০টায় মাঠ ছাড়তে হয় চেন্নাই শিবিরকে।

এরপর আরসিবি শিবির বিকেল পাঁচটার সময় অনুশীলনে নেমেছিল। কিন্তু তারাও ৪৫ মিনিটের বেশি অনুশীলন করতে পারেনি। বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল ৪৫ মিনিটের মত ব্যাটিং অনুশীলন সেরেছিলেন। কিন্তু এরপরই বৃষ্টি নামে। ফলে আর অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)

চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। বাদবাকি ম্য়াচগুলো তাদের কাছে এখনও পুরোপুরি নিয়মরক্ষার হয়ে দাঁঢ়িয়েছে। অন্য়দিকে আরসিবি যদি আজকে হোমম্য়াচে জিততে পারে, তবে প্রথম দল হিসেবে চলতি টুর্নামেন্টে ১৬ পয়েন্ট ঝুলিতে পুরতে পারবে। তবে গত মাসেও বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হয়েছিল। ১৪ ওভারের ম্যাচ হয়েছিল আরসিবি ও পঞ্জাবের মধ্যে। 

আগের ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্য়াচে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন স্য়াম কারান। বোর্ডে ১৯০ রান তুলেও ম্য়াচ বাঁচাতে পারেননি ধোনিরা। পঞ্জাব ৪ উইকেট ম্য়াচ জিতে নিয়েছিল। আজকের ম্য়াচে বিরাট বাহিনীকে একটা ধাক্কা দেওয়া সম্ভব হবে ধোনিদের জন্য?

আরও পড়ুন: আম্পায়ারদের সঙ্গে তুমুল কথা কাটাকাটি, কী হয়েছিল শুভমন গিলের?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget