এক্সপ্লোর

RCB vs GT: ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিকের খোঁজে বিরাটরা, পাল্টা লড়াইয়ে প্রস্তুত গিল, সিরাজ ব্রিগেড

IPL 2025: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হারলেও শেষ ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স। অন্য়দিকে, বেঙ্গালুরু টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই ইডেনে কেকেআরকে হারিয়ে দিয়েছিল।

বেঙ্গালুরু: আইপিএলে আজ আরও একটা হাইভোল্টেজ মহারণ। চিন্নাস্বামীতে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে RCB। ২২ গজে আজ তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। গত ১৭ মরশুমে ট্রফি অধরা থাকা আরসিবি এবার একেবারে অন্য মেজাজে। এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলে দুটোতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাঁরা। অন্য়দিকে, গুজরাত টাইটান্স এবার দুটো ম্য়াচ খেলে এখনও পর্যন্ত একটি ম্য়াচ জিতেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হারলেও শেষ ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স। অন্য়দিকে, বেঙ্গালুরু টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই ইডেনে কেকেআরকে হারিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে তাঁরা ১৭ বছর পর চিপকের মাঠে চেন্নাইকে হারায়। আজকের ম্য়াচে যে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন কোহলিরা, তা বলাই বাহুল্য।

আরসিবি এবারের আইপিএলের আগে নিলাম থেকে বাঘা বাঘা সব প্লেয়ারদের দলে নিয়েছে। বোলিং আক্রমণ বরাবর দুর্বল ছিল আরসিবির। এবার পেস অ্য়াটাককে আরও সমৃদ্ধ করতে হ্যাজেলউড ও ভুবনেশ্বরের মত দুই অভিজ্ঞ তারকাকে দলে নিয়েছে আরসিবি। ব্যাট হাতে ফিল সল্টের অন্তর্ভূক্তি একটা বড় ইতিবাচক দিক। ওপেনিংয়ে বিরাটের সঙ্গে নেমে পাওয়ার প্লে-তে ঝড় তুলছেন ইংল্যান্ড তারকা। প্রথম ম্য়াচ থেকেই ফর্মে রয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক হওয়ার পর থেকে দলকেও দারুণভাবে সামলাচ্ছেন রজত পাতিদার। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদা রেখেছেন। চিন্নাস্বামীতে ৯৫টি ম্য়াচ খেলেছে আরসিবি। সেখানে ব্যাটিং প্রথমে করতে নামা দল ৪১ বার জয় ছিনিয়ে নিয়েছে। রান তাড়া করতে নেমে ৫০ বার জিতেছ দল। এই মাঠেই গত মরশুমে আরসিবি ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল। আবার এই মাঠেই ক্রিস গেলের ব্যাট থেকে এসেছিল আইপিএলের সর্বাধিক ব্যক্তিগত স্কোর ১৭৫ এর ইনিংসটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gujarat Titans (@gujarat_titans)

গুজরাত শিবির প্রথমবার আইপিএলে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরের মরশুমে রানার্স আপ হয়েছিল তারা। কিন্তু গত মরশুমে গিলের নেতৃত্বে খুব একটা ভাল ফল করতে পারেনি। এবার নিলাম থেকে রাবাডা, বাটলারের মত তারকাকে দলে নিয়েছে গুজরাত। সাই সুদর্শন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে। বল হাতে নিজের পুরনো দলের বিরুদ্ধে আজ খেলতে নামবেন মহম্মদ সিরাজ। অনুশীলনের সময় বিরাটের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে ডানহাতি ভারতীয় পেসারকে। আজ মাঠে কিন্তু বিরাট-সিরাজ ডুয়েল দেখার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget