এক্সপ্লোর

IPL 2025: 'স্টুডিওতে বসে কারও বোলিং নিয়ে মন্তব্য করা খুব সহজ', কাকে খোঁচা দিয়ে এ কথা বললেন শার্দুল?

Shardul Thakur: শার্দুল ঠাকুর লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে ৬ ম্যাচে মোট ১১ উইকেট ঝুলিতে পুরেছেন। এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তারকা ডানহাতি পেসার।

লখনউ: আইপিএলর নিলামের (IPL Auction) শুরুতে তাঁকে কোনও দলই কেনেনি। কিন্তু পরে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) দল মহসিন খানের বদলি হিসেবে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) দলে নিয়েছিল। আর লখনউ শিবিরে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বল হাতে মুম্বইয়ের এই অভিজ্ঞ পেসার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউয়ের জয়ের পর এবার শার্দুলের নিশানায় ধারাভাষ্যকাররা। 

শার্দুল ম্য়াচের শেষে বলেন, ''আমি সবসময় মনে করি যে আমাদের বোলিং বিভাগ অনেক উন্নত। এই মরশুমে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে বোলিং বিভাগ। কিন্তু যাঁরা কমেন্ট্রি করেন, তাঁদের কাছে অনেক সময়ই বোলারদের অত্যন্ত বাজেভাবে হয়রানির শিকার হতে হয়। যেভাবে মন্তব্য করা হয়, তাতে একজন প্লেয়ারের মনোবলে আঘাত লাগে। মানুষকে বুঝতে হবে যে এই টি-টোয়েন্টি ফর্ম্য়াটের ম্য়াচে দুশোর বেশি রান হওয়া এখন স্বাভাবিক বিষয়।'' কিন্তু হঠাৎ কেন এমন কথা বললেন? শার্দুল আরও বলছেন, ''সমালোচনা অবশ্যই প্রয়োজন। তা হয়েও থাকে। আর কমেন্ট্রি প্য়ানেল থেকে খুব বাজেভাবে মন্তব্য করা হয়। এসি স্টুডিওয় বসে একটা মন্তব্য করে দেওয়া খুবই সহজ কাজ কোনও বোলারের নামে। কিন্তু মাঠে নেমে একবার পরিস্থিতির সামনে পড়লে বিষয়টা অনুধাবন করা যায়।''

এবারের আইপিএলে এখনও পর্যন্ত শার্দুল ঠাকুর লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে ৬ ম্যাচে মোট ১১ উইকেট ঝুলিতে পুরেছেন। এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তারকা ডানহাতি পেসার। তাঁর আগে শুধু রয়েছেন সিএসকের নূর আহমেদ। তিনি ১২ উইকেট নিয়েছেন এখনও। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শার্দুল নিজের ৪ ওভারের স্পেলে ৩৪ রান খরচ করলেও ২ উইকেট নিয়ে নেন। ম্য়াচে গিল বাহিনীকে ৬ উইকেটে হারিয়ে দেয় ঋষভ পন্থের দল।

এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়েছিলেন শার্দুল ঠাকুর। সেই ম্য়াচের পর শার্দুল বলেছিলেন, 'এই ধরনের ঘটনা ক্রিকেট মাঠে হয়। নিলামে আমার দিনটা খারাপ গিয়েছিল। কোনও ফ্র্যাঞ্চাইজিই আমাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। বোলারদের চোট আঘাত থাকায় লখনউ সুপার জায়ান্টস আমাকে প্রস্তাব দেয়। তাই আইপিএল খেলা হয়ে গেল। জাহির খান আছে বলে আমাকে প্রস্তাব গ্রহণ করতেই হতো। ক্রিকেটে এরকম ওঠাপড়া থাকে।'

আরও পড়ুন: তাঁর কাছেই তালিম নিয়েছিলেন অভিষেক, কী বলছেন যুবরাজ? দরাজ সার্টিফিকেট সচিনেরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget