এক্সপ্লোর

Mumbai Indians: লখনউয়ের বিরুদ্ধে নামার আগে অযোধ্যার রামমন্দির দর্শনে সস্ত্রীক সূর্য, তিলকরা

IPL 2025: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্য়াচ পরপর হারলেও কেকেআরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

লখনউ: আগামী ৪ এপ্রিল মুম্বই বনাম লখনউ সুপারজায়ান্টস (Mumbai Indians vs Lucknow Supergiants) দ্বৈরথ। লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর দল। তার আগে লখনউয়ের অযোধ্যার রামমন্দির দর্শনে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, দীপক চাহার, করণ শর্মারা। সঙ্গে ছিলেন সূর্যকুমার ও দীপকের স্ত্রীরাও। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এই ছবিটি পোস্ট করা হয়েছে।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্য়াচ পরপর হারলেও কেকেআরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্য়াচে কলকাতার বিরুদ্ধে আট উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১১৭ রান তাড়া করতে নেমেছিল মুম্বই। সেখানে ৯ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁর শটেই জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। 

সেদিন ম্য়াচে মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন রিকেলটন। ৪১ বলে ৬২ রানে অপরাজিত রইলেন তিনি। রোহিত বড় রান পাননি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁকে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর ইনিংসের ১৫তম ওভারে মাঠে নামানো হয় ভিগনেশ পুথুরের পরিবর্ত হিসাবে। ১২ বলে ১৩ রান করে ফিরলেন রোহিত। আন্দ্রে রাসেলের বলে। কেকেআর শিবিরে যেন প্রাণের সঞ্চার হল কিছুটা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

কিন্তু সেই আলো নিভে যেতেও সময় লাগেনি। উইল জ্যাকস ১৬ রান করলেন। তবে নাইটদের মেরুদণ্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব। ৯ বলে ২৭ রান করে অপরাজিত রইলেন স্কাই। তাঁর ব্যাট থেকে বেরল থ্রি সিক্সটি ডিগ্রি শট। ১২.৫ ওভারে লক্ষ্যপূরণ মুম্বইয়ের। এত বেশি বল বাকি থাকতে হারল কেকেআর যে, রান রেটের নিরিখে নেমে যেতে হল পয়েন্ট টেবিলে সকলের শেষে, ১০ নম্বরে। আজ কেকেআর তাদের ঘরের মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কেকেআর চেষ্টা করবে এদিন ঘরের মাঠে ম্য়াচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে কলকাতা নাইট রাইডার্স

আইপিএলে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্য়াচে রাজস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় কেকেআর। পরের ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে হারে নাইট শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget