এক্সপ্লোর

Harbhajan Singh-sreesanth slapgate: ১৮ বছর পর ফের চর্চায় হরভজন-শ্রীসন্থের কুখ্যাত 'চড়-কাণ্ড', অবশেষে প্রকাশ্যে এল ভিডিও

Indian Premier League: ২০০৮ সালে আইপিএলে হরভজন সিংহ ও এস শ্রীসন্থের এই ঘটনা গোটা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।

নয়াদিল্লি: দুইজনেই আবেগপ্রবণ হিসাবেই ক্রিকেটমহলে পরিচিত। দুইজনেই সেই সময় ভারতীয় দলেরও অঙ্গ ছিলেন। তবে ২০০৮ সালে আইপিএলে হরভজন সিংহ (Harbhajan singh) ও এস শ্রীসন্থের (S Sreesanth) এক ঘটনা গোটা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) ম্যাচ শেষে শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন সিংহ। আইপিএলের সবথেকে বিতর্কিত অধ্যায়গুলির মধ্যে এটি অন্যতম। এতদিন পর এবার সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এল।

১৮ বছর পুরনো এই ঘটনার তেমন কোনও ভিডিও সেই সময় পাওয়া যায়নি। তবে এতদিন পর সেই ঘটনার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নেপথ্যে ললিত মোদি। মাইকেল ক্লার্কের এক পডকাস্টে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi) এই বিতর্কিত ঘটনার ফুটেজ প্রকাশ করেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হরভজন শ্রীসন্থকে উল্টো হাতে চড় মারছেন। ঘটনাটির পর মাহেলা জয়বর্ধনে এবং মুম্বই ইন্ডিয়ান্সের কিছু খেলোয়াড় কান্নায় ভেঙে পড়া শ্রীসন্থকে শান্ত করারও চেষ্টা করেন।

এই ঘটনায় হরভজনের কড়া শাস্তিও হয়েছিল। তাঁকে সেই আইপিএলের বাকি মরশুম থেকে নির্বাসিত করা হয়। ১১ ম্যাচের নির্বাসন দেওয়া হয় তাঁকে। হরভজন দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর ম্যাচ থেকে প্রাপ্ত বেতনও কাটা গিয়েছিল। সেই ঘটনার পর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কেটে গিয়েছে ১৮টি বছর।ভারতের প্রাক্তন স্পিনার এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি পারলে ও গোটা ঘটনাটিকেই তাঁর কেরিয়ার থেকে মুছে ফেলতে চান।

 

হরভজন নিজের ভুল স্বীকার করে শ্রীসন্থের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন। পরবর্তী হরভজন ও শ্রীসন্থ, দুই ভারতীয় প্রাক্তনীকে একসঙ্গে দেখাও গিয়েছে। তবে ১৮ বছর পর সেই ঘটনার ভিডিও প্রকাশ হতেই সেই কুখ্যাত ঘটনার স্মৃতি ফের একবার যেন সকলের মনে পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, মাইকেল ক্লার্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্য়মেই জানিয়েছেন তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত। প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক নিজের স্বাস্থ্য-সংক্রান্ত এই খবর নিজেই জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন, সবাই যেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করিয়ে নেন। 

এক ফেসবুক পোস্টে ক্লার্ক লিখেছেন, 'ত্বকের ক্যান্সার বাস্তব। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরও একটি কেটে ফেলা হয়েছে। বন্ধু ভেবে বলছি, নিয়মিত ত্বক পরীক্ষা করান। Prevention is better than cure কিন্তু আমার ক্ষেত্রে, নিয়মিত চেকআপ এবং প্রাথমিক শনাক্তকরণই মূল চাবিকাঠি। আমি কৃতজ্ঞ যে,@drbishsoliman_গোড়াতেই বুঝে গিয়েছিলেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget