এক্সপ্লোর

আরব আমিরশাহিতেই ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল, ফাইনাল ৮ নভেম্বর, খবর সূত্রের

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ৫১ দিনের টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ৮ নভেম্বর।

মুম্বই: আইপিএল কবে হবে, আদৌ হবে কি না, হলে কোথায় হবে, তা নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পর দেশের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার আশা উজ্জ্বলতর হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল সংবাদসংস্থাকে জানিয়েছিলেন, টুর্নামেন্ট হলে আরব আমিরশাহিই দৌড়ে এগিয়ে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। খেলা হবে আরব আমিরশাহিতেই। চলতি সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করার কথা ভেবেছিলেন বোর্ড কর্তারা। পরে অবশ্য টুর্নামেন্ট আরও এক সপ্তাহ এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। যাতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারেরা বিশ্রাম ও প্রস্তুতির পর্যাপ্ত সময় পান। সোমবারই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে যে, করোনার প্রকোপের জন্য এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। পরের বছর হবে সেই টুর্নামেন্ট। তারপর থেকেই আইপিএল হওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সূচি প্রকাশিত হতে পারে। তবে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ৫১ দিনের টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ৮ নভেম্বর। অগাস্টের ২০ তারিখ নাগাদ আরব আমিরশাহি পৌঁছে গিয়ে শিবির শুরু করে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget