এক্সপ্লোর

IPL 2021: রাতারাতি ভাগ্যবদল, আইপিএলে ৫০ টাকা খরচ করে বিহারের নাপিত জিতলেন এক কোটি!

গত ২৬ সেপ্টেম্বর আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিংহ ধোনি বনাম অইন মর্গ্যানের সেই দ্বৈরথে মাঠে জেতেন ধোনিরা। আর মাঠের বাইরে অশোক কুমার।

রাঁচি: এ যেন সেই ছিল রুমাল হয়ে গেল বেড়াল গোছের গল্প। বিহারের নাপিত অশোক কুমার নিজেই কি ভাবতে পেরেছিলেন যে ক্রিকেটপ্রেম ও আইপিএলের নেশা রাতারাতি তাঁকে কোটিপতি করে দেবে?

আইপিএল বদলে দিল বিহারের এক নাপিতের জীবন। কীভাবে? আইপিএল ‘ড্রিম ইলেভেন’ প্রতিযোগিতা যেন সব স্বপ্নপূরণ করে দিল অশোক কুমারের। পেশায় যিনি নাপিত। সম্প্রতি ড্রিম ইলেভেন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অশোক। তা থেকে এক কোটি টাকা জিতেছেন বিহারের এই নাপিত। যিনি এখনও বিশ্বাসই করতে পারছেন না যে, সত্যি সত্যি তিনি এক কোটি টাকা জিতেছেন। যেন ঘোরের মধ্যে রয়েছেন অশোক।

আইপিএলের সময় একাধিক সংস্থা এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। মোবাইলে এই ধরনের প্রতিযোগিতাগুলো বেশ জনপ্রিয়। এই ধরনের প্রতিযোগিতায় দুই দলের একাদশ আগে থেকে বেছে নিতে হয়। তারপর ম্যাচে আপনার বেছে নেওয়া সেই একাদশের ক্রিকেটারেরা খেললে এবং ভাল পারফর্ম করলে বড় পুরস্কার মূল্য জেতার সুযোগ থাকে। এইরকমই এক প্রতিযোগিতার অংশ নিয়েছিলেন বিহারের মধুবনী জেলার নানৌর চকের ২৬ বছরের নাপিত অশোক কুমার। তাঁর একটি সেলুন রয়েছে। তবে তিনি ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় বাজিমাত করে এখন নতুন স্বপ্ন দেখছেন। হয়তো বা জীবনের মোড়ই ঘুরে যেতে চলেছে তাঁর।

গত ২৬ সেপ্টেম্বর আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিংহ ধোনি বনাম অইন মর্গ্যানের সেই দ্বৈরথে মাঠে জেতেন ধোনিরা। আর মাঠের বাইরে অশোক কুমার। সেই ম্যাচেই বাজি ধরে এক কোটি টাকা জেতেন অশোক। মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এই ঘটনায় উচ্ছ্বসিত অশোক একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতি। আমাকে বলা হয়েছে, কর বাবদ কিছু টাকা কেটে নিলেও আগামী দু’দিনের মধ্যে ৭০ লক্ষ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। উত্তেজনায় ছটফট করছি। রাতে ঘুম আসছে না আমার। কীভাবে টাকাটা খরচ করব ভেবে চলেছি। জীবনে যে এরকমও কিছু হবে ভাবতে পারিনি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget