এক্সপ্লোর

Deepak Hooda on IPL: ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, দুর্নীতি দমন শাখার নজরে দীপক হুডা

Deepak Hooda on IPL: ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পঞ্জাবের এই ক্রিকেটার। এরপরই বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিটের নজরে চলে আসেন হুডা।

দুবাই: পঞ্জাব কিংসের জার্সিতে মঙ্গলবার খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে রান পাননি। দলকে জেতাতে পারেননি। তবে খবরে চলে এসেছেন দীপক হুডা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। আর তার জন্যই এবার বোর্ডের দুর্নীতি দমন শাখার নজরে এসেছেন দীপক হুডা। ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পঞ্জাবের এই ক্রিকেটার। এরপরই বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিটের নজরে চলে আসেন হুডা।

মাঠে নামার আগে একটি পোস্টে হেলমেট পরার ছবি পোস্ট করেছেন হুডা। সেখানে দেখা যাচ্ছে যে ক্যাপশনে তিনি লিখেছেন, 'হেয়ার উই গো।' কিন্তু এখানেই দুর্নীতি দমন শাখার নজরে এসেছে এই বিষয়টির। কিন্তু নিয়ম মেনে চলতে হয় ক্রিকেটারদের। সেখানে বলা হয়েছে যে ম্য়াচের আগে কীভাবে একজন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। 

 

বোর্ডের দুর্নীতি দমন শাখার দাবি, হুডার এই পোস্ট বোর্ডের দুর্নীতি বিরোধী গাইডলাইন ভঙ্গ করেছে। এই গোষ্ঠীর এক কর্তা বলেন, 'আমরা অবশ্যই ওর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তদন্ত করব। কারণ দল সম্পর্কে তথ্য কোনওমতেই প্রকাশ্যে আনা যাবে না। আন্তর্জাতিক সিরিজ ও আইপিএলের আগে প্রতিটি দলের ক্রিকেটারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়। এমনকী তাদের সুবিধার জন্য কয়েক পাতার নির্দেশিকাও দেওয়া হয়ে থাকে। গড়াপেটাকারী, অচেনা ও সন্দেহভাজনদের এড়িয়ে যাওয়ার জন্য ক্রিকেটারদের কোন পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ থাকে। এমন ধরনের পোস্ট নিয়ে তদন্ত করা যেতেই পারে।'

মঙ্গলবার পঞ্জাব আইপিএলের দ্বিতীয় পর্বে তাঁদের প্রথম ম্যাচে নেমেছিল। কিন্তু জেতা ম্যাচ হারতে হয় তাঁদের। মঙ্গলবার মহানাটকীয় ম্যাচের সাক্ষী ছিল দুবাই। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে ওপেনিং পার্টনারশিপে ১২০ রান তুলল পঞ্জাব কিংস। ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন ময়ঙ্ক অগ্রবাল। ৪৩ বলে ৬৭ রান করলেন কর্নাটকের ব্যাটসম্যান। হাফসেঞ্চুরির মাত্র এক রান আগে থামতে হয় কে এল রাহুলকে। ৪৯ রান করেন পঞ্জাব অধিনায়ক। দুই ওপেনার ফেরার পরেও এইডেন মারক্রাম (অপরাজিত ২৬ রান) ও নিকোলাস পুরান (২২ বলে ৩২ রান) ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিলেন। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। তবে রাজস্থানের কার্তিক ত্যাগীর দুরন্ত বোলিং ম্যাচের রং বদলে দেয়। শেষ ওভারে ১ রান মাত্র বোর্ডে তুলতে পারে পঞ্জাব। ম্যাচে খাতা খোলার আগেই প্য়াভিলিয়নে ফেরেন হুডাও। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget