এক্সপ্লোর

Michael Hussey tests positive: করোনা পরীক্ষার রিপোর্ট ফের পজিটিভ, ভারতেই আটকে হাসি

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আরও একবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে হাসির। তাঁর সঙ্গেই রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য, করোনা আক্রান্ত টিম সেফার্ট।

নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মাঝপর্বেই স্থগিত করে দিতে হয়েছে আইপিএল। তবে টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলেও স্বস্তি নেই চেন্নাই সুপার কিংসের। করোনা সংক্রমণে বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস শিবির। আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিদের দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি। যার জেরে আপাতত নয়াদিল্লিতেই আইসোলেশনে আছেন তিনি। তবে সিএসকে শিবিরের উদ্বেগ বাড়িয়ে হাসির করোনা পরীক্ষার ফল ফের পজিটিভ এসেছে। অর্থাৎ, মারণ ভাইরাসকে এখনও পরাস্ত করতে পারেননি হাসি। ফলে এখনই তাঁর দেশে ফেরা হচ্ছে না। আরও কয়েকদিন ভারতেই আটকে থাকতে হবে 'মিস্টার ক্রিকেট'-কে।

এখনও করোনামুক্ত নন মাইকেল হাসি। টানা দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাকে আপাতত নয়াদিল্লিতে যে হোটেলে সিএসকে ছিল, সেখানেই আইসোলেশনে থাকতে হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে মাইকেল হাসি সহ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে আরও বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। তারপরে বাকি অস্ট্রেলীয়রা মলদ্বীপে গিয়েছেন।য সেখানে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তাঁরা দেশে ফিরবেন। তবে মাইকেল হাসি আটকে পড়েছেন ভারতে।

আপাতত আরও কয়েকদিন ভারতেই থাকতে হচ্ছে তাঁকে। কারণ, চলতি সপ্তাহে করোনা পরীক্ষায় আরও একবার পজিটিভ রিপোর্ট এসেছে হাসির। এর আগে একবার নেগেটিভ হলেও নতুন করে পজিটিভ রিপোর্ট আসার অর্থ ভারতে আরও বেশ কিছুদিন থাকতেই হবে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আইসোলেশন থেকে বেরোনোর জন্য একজন ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট দুবার নেগেটিভ আসতে হবে।

চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন গত সপ্তাহেই জানিয়েছিলেন, হাসি শীঘ্রই বাকি অস্ট্রেলীয়দের সঙ্গে মলদ্বীপে যোগ দেবেন। তবে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আরও একবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে হাসির। তাঁর সঙ্গেই রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য, করোনা আক্রান্ত টিম সেফার্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget