এক্সপ্লোর

DC vs RR, 1 Innings Highlight: মুস্তাফিজদের আঁটোসাটো বোলিংয়ে বড় রান তুলতে ব্যর্থ শ্রেয়সরা

DC vs RR, 1 Innings Highlight: মুস্তাফিজ, কার্তিকদের বোলিংয়ের সামনে বড় রান তুলতে ব্যর্থ হল দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান বোর্ডে তুলতে সক্ষম হল ঋষভ পন্থের দল। 

আবু ধাবি: পঞ্জাব ম্যাচের দুরন্ত জয়ের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও বোলিংয়ে নজর কাড়লেন রাজস্থান রয়্যালসের বোলাররা। মুস্তাফিজ, কার্তিকদের বোলিংয়ের সামনে বড় রান তুলতে ব্যর্থ হল দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান বোর্ডে তুলতে সক্ষম হল ঋষভ পন্থের দল। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনিংয়ে শিখর ধবন ও পৃথ্বী শ জুটি এদিন ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি। ২ জনই ব্যর্থ হন এদিন। দিল্লি শিবিরে প্রথম আঘাত হানেন পঞ্জাব ম্যাচের নায়ক কার্তিক ত্যাগী। ধবনকে বোল্ড করে দেন তিনি। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তারকা ওপেনার। এর কিছুক্ষণ পরে ফিরে যান পৃথ্বীও। ১০ রান করে চেতন সাকারিয়ান বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। 

এরপর কিছুটা হাল ধরেন শ্রেয়স আইয়ার ও অধিনায়ক ঋষভ পন্থ। আইয়ার ৩২ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি। অন্যদিকে পন্থ এদিন ক্রিজ আঁকড়ে ছিলেন। কিছুটা স্লথ গতিতে খেলে ২৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন। ২ জনে মিলে স্কোরবোর্ডে ৬২ রান যোগ করেন। এরপর পন্থ ফিরে গেলে শ্রেয়সও বেশিক্ষণ টিকতে পারেননি। 

শেষ দিকে হেটমায়ার, ললিত যাদব ও অক্ষর পটেল মিলে দিল্লির স্কোর দেড়শোর গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৪ রান তুলতে সক্ষম হয় দিল্লি। রাজস্থান বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার হলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রান করে ২ উইকেট নেন তিনি। কার্তিক এদিন ১ উইকেট নিলেও ৪ ওভারে যদিও ৪০ রান দেন। চেতন সাকারিয়া ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। রাজস্থান এদিন খেলিয়েছিল প্রোটিয়া স্পিনার তাবরেজ সামসিকে। যদিও তিনি কোনও উইকেট পাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget