এক্সপ্লোর

Hardik Pandya: কবে ফের বল করবেন হার্দিক? জানালেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেটমহলে ঘুরে ফিরে আসছে, তা হল কতটা ফিট হার্দিক পাণ্ড্য?

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেটমহলে ঘুরে ফিরে আসছে, তা হল কতটা ফিট হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)? টি-টোয়েন্টি বিশ্বকাপে কি বল করতে পারবেন হার্দিক? নাকি দেশের অন্যতম সেরা অলরাউন্ডারকে খেলতে হবে শুধু ব্যাটসম্যান হিসাবে?

হার্দিক পাণ্ড্যর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। এমন অবস্থায় আশ্বাসবাণী দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই বার্তায় রয়েছে কিছুটা চিন্তার পূর্বাভাসও। কারণ হার্দিকের সুস্থতার জন্য ফিজিও, প্রশিক্ষক এবং মেডিকেল টিমের দিকে তাকিয়ে রয়েছেন রোহিত।

প্রায় দেড় বছর ধরে পিঠের চোটে কাবু হার্দিক। হয়েছে অস্ত্রোপচারও। তারপর থেকে হার্দিক খুব বেশি বোলিং করেননি। বছরের শুরুর দিকে হার্দিক জাতীয় দলের হয়ে কয়েক ওভার বল করেছিলেন, কিন্তু চলতি আইপিএলে তিনি বল স্পর্শ করেননি। এরপরেই প্রশ্ন উঠেছে তাহলে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক বোলিং করতে পারবেন? আর যদি বোলিং নাই করতে পারেন তাহলে কি হার্দিক চূড়ান্ত দলে জায়গা পাবেন?

আরও পড়ুন: সানরাইজার্সকে হারালেও আবু ধাবিতেই আইপিএল অভিযান শেষ রোহিতদের

মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছিলেন, হার্দিক আগামী কয়েক দিনের মধ্যে বোলিং শুরু করবেন। এরপরে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা জানান, পাণ্ড্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের কঠোর তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। রোহিত বলেন, 'বোলিংয়ের কথা বললে বলতে হয়, হার্দিক এখনও বল স্পর্শ করেনি। এমন পরিস্থিতিতে ফিজিও, প্রশিক্ষক এবং মেডিকেল টিম ওর বোলিং নিয়ে কাজ করছে। আমি এখনও পর্যন্ত যা জানি তা হল হার্দিক একটি বলও করেনি। কিন্তু আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চাই এবং ওর চোটের কী অবস্থা দেখতে চাই।'

ম্যাচের পর রোহিত বলেছিলেন যে, হার্দিক বোলিং করেননি। কিন্তু প্রত্য়েক দিন উন্নতি করে চলেছে। রোহিতের আশা, আগামী সপ্তাহেই বোলিং শুরু করতে পারেন হার্দিক। শুধু চিকিৎসক ও ফিজিওর সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর | ABP Ananda Live
TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে অভিযোগ | ABP Ananda live
Kolkata News: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | Medical Recritment
Sreelekha Mitra: পোস্টার বিতর্কে শ্রীলেখা, জেলায় জেলায় থানায় অভিযোগ দায়ের | ABP Ananda Live
Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget