এক্সপ্লোর

Suresh Raina Viral Video: ধোনিদের প্র্যাক্টিসে জন সিনা! ভাইরাল হল ভিডিও

টুর্নামেন্টের পরের পর্ব আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তার জন্য সব দলের মধ্যে সবচেয়ে আগে মরুদেশে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

দুবাই: আইপিএলের আগে মহেন্দ্র সিংহ ধোনিদের অনুশীলনে রেসলিংয়ের কিংবদন্তি জন সিনা!

করোনার ধাক্কায় মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। টুর্নামেন্টের পরের পর্ব আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তার জন্য সব দলের মধ্যে সবচেয়ে আগে মরুদেশে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। বাধ্যতামূলক কোয়ারান্টাইন পর্ব কাটিয়ে সিএসকে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে।

ধোনি-সুরেশ রায়নারা রয়েছেন খোশমেজাজে। প্রস্তুতির ফাঁকে চেন্নাই তারকাদের কখনও এসঙ্গে ডিনার সারতে দেখা গিয়েছে, আবার কখনও ভলিবল নিয়ে মেতে ওঠার ছবি প্রকাশ্যে এসেছে। এবার সোশ্যাল মিডিয়াতেই একটি মজাদার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে সুরেশ রায়নাকে সতীর্থ কেএম আসিফের সঙ্গে ডব্লিউ ডব্লিউ ই-র (WWE) ঢংয়ে লড়াই করতে দেখা যাচ্ছে। এবং জন সিনার কায়দায় সতীর্থকে কুপোকাত করছেন রায়না। ঝাঁপিয়ে পড়ছেন সুইমিং পুলের নীল জলে। মজার সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রায়না নিজেই। আর সেটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে, চোদ্দোতম আইপিএল শুরু থেকে চোট আঘাতে সবচেয়ে বেশি জর্জরিত ছিল রাজস্থান রয়্যালস। যে সমস্ত ক্রিকেটারকে ধরে ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিল, তাঁরা প্রায় কেউই খেলতে পারেননি। বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার, নেই-এর তালিকায় একের পর এক বড় নাম।

অর্ধসমাপ্ত আইপিএলের বাকি অংশের আগে অবশ্য ঘর গুছিয়ে নিল রাজস্থান রয়্যালস। ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে দলে নিল তারা।চোট সারিয়ে মাঠে ফিরলেও বেন স্টোকস স্বেচ্ছায় অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন। জস বাটলার ব্যক্তিগত কারণে আইপিএল ২০২১-এর বাকি ম্যাচগুলিতে খেলবেন না। এই অবস্থায় আইপিএলের সংযুক্ত আরব আমিরশাহি পর্বের আগে দুই ব্রিটিশ তারকার পরিবর্ত খুঁজে নিল রাজস্থান রয়্যালস। অলরাউন্ডার স্টোকসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার ওশেন থমাসকে দলে নিয়েছে রাজস্থান। আর জস বাটলারের পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইসকে নিয়েছে তারা। ইংল্যান্ডের জাতীয় দলের দুই তারকার পরিবর্তে রয়্যালস দলে নিল দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget