এক্সপ্লোর

IPL 2021: সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে, ইতিহাস গড়লেন টিম ডেভিড

আইপিএলে প্রথমবার খেললেও বিগ ব্যাশ লিগে টিম বেশ পরিচিত নাম।

বেঙ্গালুরু: আইপিএলে ইতিহাস গড়লেন টিম ডেভিড। সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হলেন তিনি।

অর্ধসমাপ্ত আইপিএলের দ্বিতীয় পর্বের আগে টিমকে সই করাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৫ বছর বয়সী ক্রিকেটারের জন্ম সিঙ্গাপুরে। উচ্চতা প্রায় সাড়ে ছ ফিট। অলরাউন্ডার। অফস্পিন বোলিং করার পাশাপাশি ব্যাটের হাতও ভাল।ক্রিকেট তাঁর রক্তে। বাবা রড ডেভিডও ক্রিকেটার ছিলেন। সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে আইসিসি টুর্নামেন্টে খেলেছেন। তবে টিমের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। দু'বছর আগে কাতারের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে সিঙ্গাপুরের জার্সিতে তাঁর অভিষেক।

আইপিএলে প্রথমবার খেললেও বিগ ব্যাশ লিগে টিম বেশ পরিচিত নাম। প্রথমে পারথ স্কর্চার্স ও পরে হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলেছেন। পাশাপাশি পাকিস্তান সুপার লিগে রোরি বার্নসের পরিবর্ত হিসাবে তাঁকে নিয়েছিল লাহৌর কলন্দরস। খেলেছেন সারে ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্টিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৫২। বল হাতে রয়েছে ৫ উইকেটও। টিমের অন্তর্ভুক্তি আরসিবি দলের বৈচিত্র আরও বাড়াবে।

আইপিএলের অর্ধসমাপ্ত অংশ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর মধ্য়ে বড়সড় রদবদল ঘটে গেল বিরাট কোহলিদের সংসারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাইমন কাটিচ। একসময় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। কেকেআর ছেড়ে পরে আরসিবির প্রধান কোচ হন।

তাঁর পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। যিনি কাটিচের সহকারী ছিলেন। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন করেছে আরসিবি। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। পাশাপাশি দলে যোগ দিয়েছেন দুষ্মন্ত চামিরা। করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ফিন অ্যালেন ও ড্যানিয়েল স্যামস। তাঁদেরই পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা কেন রিচার্ডসন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget