এক্সপ্লোর

IPL 2021 Update: আইপিএলের বাকি ম্য়াচগুলিতে মাঠে ফিরতে পারে দর্শক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ সিজনের বাকি ম্যাচগুলির খেলা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। সূত্র মারফৎ এই খবর জানা গেছে।

মুম্বই: আইপিএলের অসমাপ্ত অংশ শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে করা গেলে গ্যালারিতে ফিরতে পারে দর্শক। টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি মিলতে পারে বলেই সূত্রের খবর।

সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন নেওয়া দর্শকেরা মাঠে প্রবেশ করে খেলা দেখতে পারেন। ইউএই বোর্ডের এক সদস্য জানিয়েছেন, স্টেডিয়ামের মোট দর্শকাসনের ৫০ শতাংশ অবধি ভ্যাকসিন নেওয়া মানুষ প্রবেশ করতে পারেন। সব কিছু ঠিকঠাক চললে, প্রিয় দলের ক্রিকেটারদের জন্য দর্শকদের গলা ফাটাতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।

বোর্ডের বিশ্বস্ত সূত্রের খবর, আইপিএলের আয়োজন সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখতে সোমবারই বিসিসিআই সচিব জয় শাহ, সহ-সভাপতি রাজীব শুক্ল সহ মোট চার জন ইউএইতে পৌঁছে গিয়েছেন। দেশে ভারতে থেকে আসা ও যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় বিসিসিআই কর্মকর্তাদের অনুপ্রবেশের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে তড়িঘড়ি ব্যবস্থা করতে হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ সিজনের বাকি ম্যাচগুলির খেলা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। সূত্র মারফৎ এই খবর জানা গেছে। একদিন আগে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শনিবার ১৪তম আইপিএলের ভবিষ্যত নিয়ে বৈঠক ডেকেছিল বিসিসিআই। বৈঠকে গতবারের টুর্নামেন্টের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার বিরুদ্ধে বায়ো-বাবল টপকে সংক্রমণের কারণে ভারতে এই টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। জল্পনা চলছিল, গত টুর্নামেন্টের মতো এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু দেশে আয়োজন করা হতে পারে।   কিন্তু এই সব জল্পনা সম্পর্কে এতদিন বিসিসিআই কোনও মন্তব্য করেনি। শনিবার আইপিএলের ভবিষ্যত নিয়ে বোর্ড একটি বৈঠক ডেকেছিল। গত বছরের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজনের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকেই বেছে নেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget