এক্সপ্লোর

Ziva Dhoni in IPL: ২২ গজে ধোনি, স্ট্যান্ডে বাবার জন্য প্রার্থনা জিভার, ভাইরাল ছবি

Ziva Dhoni in IPL: আইপিএল খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেেন ধোনি। তাঁর পরিবারই সেখানেই। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে হারতে হয়েছে ধোনির দলকে।

দুবাই: ছোটবেলার থেকেই ক্যামেরার সঙ্গে তাঁর সখ্যতা। মাঠে মহেন্দ্র সিংহ ধোনি মানেই স্ট্যান্ডে তাঁর মেয়ে জিভাকে দেখা যাবেই। আইপিএল খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেেন ধোনি। তাঁর পরিবারই সেখানেই। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে হারতে হয়েছে ধোনির দলকে। কিন্তু ম্যাচের মাঝেই একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে স্ট্যান্ড থেকে বাবার জন্য প্রার্থনা করছেন জিভা। 

আইপিএলের সময় এর আগেও বারবার দেখা গিয়েছে যে ধোনির মেয়ে জিভা ও সুরেশ রায়নার মেয়ে গার্সিয়া একসঙ্গে খেলা করছে, সময় কাটাচ্ছে। রায়না দিল্লি ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। কিছুদিন আগেই বাবা মহেন্দ্র সিংহ ধোনি ও মা সাক্ষী সিংহ ধোনির সঙ্গে হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছিল জিভা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। ইনস্টাগ্রামে জিভার নিজের নামে অ্যাকাউন্ট রয়েছে। তার মা-বাবাই অবশ্য সেই অ্যাকাউন্ট দেখাশোনা করেন। ছোট থেকেই ক্যামেরার লেন্স জিভার দিকে তাক করা থাকে। ফলে সে ছবি তোলায় অভ্যস্ত হয়ে গিয়েছে।

দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে রান পেলেন না চেন্নাই সুপার কিংসের ওপরের দিকের ব্যাটাররা। তার পরেও ঋষভ পন্থের দলের বিরুদ্ধে লড়াই করার মতো রান তোলে সিএসকে। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৩৬/৫। আর দলের হয়ে ব্যাট হাতে লড়াকু হাফসেঞ্চুরি করেন অম্বাতি রায়ডু। ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের প্রথম ভাগে নজর কেড়েছেন দিল্লির বোলাররা। বিশেষ করে আবেশ খান। ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনি ফিরিয়ে দেন মহেন্দ্র সিংহ ধোনিকে (২৭ বলে ১৮ রান)। অক্ষর পটেল ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধবন ঝড় তুলেছিলেন। তবে তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৯৯/৬ হয়ে গিয়েছিল দিল্লি। সেখান থেকে ফের নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় দিল্লি। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ১৮ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন শিমরন হেটমায়ার। তিনিই ম্যাচের রাশ তুলে দেন দিল্লির হাতে। যদিও ব্যক্তিগত ১২ রানে থাকার সময় তাঁর ক্যাচ ফেলে দেন পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা কে গৌতম। চেন্নাইয়ের হয়ে বল হাতে লড়াই করেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা। দুজনই দুটি করে উইকেট নেন। তবে তাতে লাভ হয়নি।

আরও পড়ুন: হার্দিকের ফিটনেস ইস্যু, টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন শার্দুল

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget