এক্সপ্লোর

IPL 2022: ''কেকেআরে ফিরে ভীষণ উত্তেজিত'', শাহরুখকে ধন্যবাদ কামিন্সের

IPL 2022: এদিনের নিলামের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বিড উঠেছিল কামিন্সের। এরপরই তাঁকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আর পুরনো দলে ফিরতে পেরে বেজায় খুশি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।

কলকাতা: আইপিএলের নিলামে পুরনো ক্লাবেই ফিরলেন প্যাট কামিন্স। ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। এদিনের নিলামের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বিড উঠেছিল কামিন্সের। এরপরই তাঁকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আর পুরনো দলে ফিরতে পেরে বেজায় খুশি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। ভিডিও বার্তায় শাহরুখ খান, কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও দলের সিইও ভেঙ্কি মাইসোরকে ধন্যবাদ জানিয়ে প্যাট বলেন, ''কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। ভেঙ্কি, ম্য়াকাকালাম ও শাহরুখ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। ভীষণ উত্তেজিত আমি। আর অপেক্ষা করতে পারছি না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সঙ্গে।''

 

নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।

দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget