এক্সপ্লোর

Dhawal Kulkarni: শেষ পর্যন্ত আইপিএলের ধারাভাষ্যকারকে মাঠে নামাতে চলেছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স!

IPL 2022: দলের হাল ফেরাতে টুর্নামেন্টে ধারাভাষ্য়কার হিসাবে কাজ করা ক্রিকেটারকে দলে নিতে চলেছেন রোহিত শর্মারা?

মুম্বই: ছয় ম্যাচের সবকটিতে হার। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে এবারের আইপিএল (IPL) যেন দুঃস্বপ্নের হয়ে উঠেছে। যেখানে পয়েন্ট টেবিলে নিঃস্ব রোহিত শর্মারা (Rohit Sharma)। দলের হাল ফেরাতে টুর্নামেন্টে ধারাভাষ্য়কার হিসাবে কাজ করা ক্রিকেটারকে দলে নিতে চলেছেন রোহিত শর্মারা?

অবিক্রিত তারকা

মুম্বই ইন্ডিয়ান্সে কি যোগ দিচ্ছেন পেসার ধবল কুলকার্নি? সূত্রের খবর সেরকমই। ৩৩ বছর বয়সী ধবল চলতি আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। আইপিএলের মেগা নিলামে ধবল কুলকার্নিকে কোনও দলই কেনেনি। তিনি এর আগে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন।

সোশ্যালে ইঙ্গিত

মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা ধবল নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি কোথায় যাব?’ কিছুদিন আগেই রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণে ধার বাড়ানোর কথা বলেছিলেন। মুম্বইয়ের পেসার যশপ্রীত বুমরা ছাড়া বাকি পেসাররা অর্থাৎ জয়দেব উনাদকাট এবং টাইমাল মিলস আইপিএল ২০২২-এ ভালো পারফর্ম করতে পারছেন না। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চলতি আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই। সে কারণেই এই মুহূর্তে ধবলের ট্যুইট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ইঙ্গিত দিয়েছেন ধবল। তবে অনেকে ধবলের ট্যুইট নিয়ে মজাও করছেন। কারণ ট্যুইটের শেষে সাল লিখতে গিয়ে ধবল ২০২২২ লিখেছেন। সেটা ভুল করে নাকি ইচ্ছাকৃত, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।

আইপিএলের মেগা নিলামে ধবলকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। যে কারণে চলতি মরসুমে তাঁকে ধারাভাষ্য করতে দেখা যাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়ের চোট লাগলে, তবেই তাঁর বদলি হিসেবে ধবল কুলকার্নিকে দলে নিতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে ২০২০ সালে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল। বোলিংয়ে নিজের দক্ষতা দিয়ে মুম্বই দলকে এই কঠিন সময়ে সাহায্য করতে পারেন ধবল। সে দিকেই এখন তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত ও সমর্থকেরা।

আরও পড়ুন: উনিশেই মৃত্যু বাংলার প্যারা সাঁতারুর, অর্থাভাবে মিলছে না দেহ, দিশেহারা বাবা

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget