এক্সপ্লোর

IPL 2022: এখানে থাকলে উমরান মালিক পাকিস্তানের হয়ে খেলত, মন্তব্য কামরান আকমলের

IPL 2022 Special: চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার উমরান মালিকের দখলে। তিনি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করেছেন।

নয়াদিল্লি: এবারের আইপিএল-এ (IPL 2022) যে কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়ে নিয়েছেন, তাঁদের অন্যতম জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পেসার উমরান মালিক (Umran Malik)। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন তিনি। এবার সীমান্তের ওপার থেকেও প্রশংসা ভেসে এল। এই তরুণ পেসারের প্রশংসা করলেন পাকিস্তানের (Pakistan) উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল (Kamran Akmal)। তাঁর মন্তব্য, পাকিস্তানে থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেতেন উমরান।

আইপিএল-এ নজর কাড়ছেন উমরান মালিক

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত গতিতে বল করছেন উমরান। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বলটি তাঁরই করা। এই তরুণের প্রশংসা করে কামরান বলেছেন, ‘ও যদি পাকিস্তানে থাকত, তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলত। ওর ইকনমি রেট বেশি, কিন্তু ও উইকেট পাচ্ছে। তাই ও স্ট্রাইক বোলার। প্রতি ম্যাচের পরেই ওর বলের গতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটারের কাছাকাছি দেখা যাচ্ছে। ওর বলের গতি কমছে না। ব্রেট লি, শোয়েব আখতাররাও বেশি রান দিতেন, কিন্তু তাঁরা উইকেট নিতেন। স্ট্রাইক বোলারদের এরকমই হওয়া উচিত। ভারতীয় দলে ভাল প্রতিযোগিতা দেখা যাচ্ছে। অতীতে ভারতীয় দলে ভালমানের ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহর মতো পেসাররা আছে। উমেশ যাদবও ভাল বোলিং করছে। একসঙ্গে ১০-১২ জন সমমানের পেসার থাকায় ভারতীয় নির্বাচকদের কাজ কঠিন হয়ে যাচ্ছে।’

উমরান মালিকের প্রশংসায় কামরান আকমল

উমরানের প্রশংসা করে কামরান আরও বলেছেন, ‘গত মরসুমে ও একটি বা দু’টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল। ও যদি পাকিস্তানে থাকত, তাহলে নিশ্চিতভাবেই আমাদের হয়ে খেলত। কিন্তু ভারতীয় ক্রিকেটের পরিচালকরা উমরানকে একটি গোটা আইপিএল মরসুমে খেলার সুযোগ দিয়ে পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন।’

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন উমরান। উইকেট নেওয়ার পাশাপাশি বলের গতির জন্যও দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। বিভিন্ন মহল থেকে তাঁকে ভারতীয় দলে নেওয়ার দাবি উঠছে। তবে এ বিষয়ে এখনও জাতীয় নির্বাচকদের বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget