এক্সপ্লোর

IPL 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই, বোলিংয়ে আরও বৈচিত্র্য আনাই লক্ষ্য: বরুণ চক্রবর্তী

IPL 2022: ৫ ম্যাচ খেলে তার মধ্যে ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে এবার কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে তারা। আগামী ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে।

মুম্বই: ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয়। ২ ম্যাচে হার। রান রেট ভাল থাকায় এখনও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। আগামী ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে। সেই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং তারকা বরুণ চক্রবর্তী। 

গত বছর ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উইকেট শিকারী, এই বছর এখনও  নিষ্প্রভ

গত বছরও প্রথম লেগে আমার উইকেট সংখ্যা খুব একটা বেশি ছিল না। প্রথম ৭ ম্যাচে ৬-৭ উইকেটই নিয়েছিলাম। কিন্তু পরে টুর্নামেন্টের পরের পর্বে আরও ভাল পারফর্ম করতে পেরেছিলাম। তার জন্যই কলকাতার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার ছিলাম। কিন্তু আমার মনে হয় প্রত্যেক ব্যাটারই বোলারের বিরুদ্ধে প্ল্যান কষেই তারপর মাঠে নামে। আমি পিচ বা কোনও কিছু নিয়েই কথা বলব না। কিন্তু আমার নিজের বোলিংয়ে উন্নতি করতে হবে। যাতে ব্যাটারকে আউট করতে পারি, তার চেষ্টা করেই যেতে হবে ক্রমাগত। আমি এর আগেও ফ্ল্যাট উইকেট থেকে উইকেট পেয়েছি। তাই আমার কাছে এই ধরণের পিচে বোলিং করা কোনও সমস্যার না। 

জাতীয় দলে সুযোগ পাওয়ার লড়াই

জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সুস্থ স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। চাহাল দারুণ বোলিং করছে। রবি বিষ্ণোই ধারাবাহিক ভাল খেলে যাচ্ছে। কুলদীপ ওর দলের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করছে এবারের আইপিএলে। আমি যদিও বাড়তি চাপ নিচ্ছি না। সবাই নিজের নিজের মতাে করে পারফরম্যান্স  ভাল করার চেষ্টা করে যাচ্ছি। খুব ভাল লাগে যে লেগস্পিনাররা এত ভাল পারফর্ম করে যাচ্ছে।''

বোলিংয়ে কোনও পরিবর্তন

আমি নিজের বোলিংয়ে আলাদা কিছু বদল করিনি। নিজের ক্ষমতা, শক্তি সম্পর্কে আমি জানি। উল্টোদিকে কোন ব্যাটার আছে, কী তাঁর শক্তি তা নিয়ে বেশি ভাবতে রাজি না আমি। টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে বছরের শেষে। অবশ্যই তা খেলতে চাই। তার জন্য়ই নিজের বোলিংয়ে আরও কিছু বৈচিত্র্য আনার চেষ্টা করছি।''

নারাইনের সঙ্গে পার্টনারশিপ

নারাইন ও বরুণের বোলিং কম্বিনেশন অনেক ব্যাটারকেই সমস্যায় ফেলেছে মিডল ওভারে। সেই ইস্যুতে তামিল এই স্পিনার বলেন, ''নারাইন আমার কাছে বড় ভাইয়ের মতো। ও নিজে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেই অভিজ্ঞতাগুলো ভাগ করে নিয়েছে। যা আমাদের বন্ডিং আরও শক্ত করেছে।"

প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ 

আইপিএলের মতো টুর্নামেন্টে ২০ ওভারের ম্য়াচে কোনও দলকেই হালকাভাবে নেওয়ার মানে হয় না। সানরাইজার্স হায়দরাবাদের প্রচুর তারকা ক্রিকেটার রয়েছে যাঁরা যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। দারুণ একটা দল। শেষ ম্যাচও জিতেছে। তাই ওদেরকে সমীহ করতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget