এক্সপ্লোর

IPL 2022: লখনউকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে পারবে কলকাতা? কখন, কোথায় দেখবেন খেলা?

IPL 2022, KkR vs LSG: আজ আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স, রাসেল, রিঙ্কুরা। আজ জয় পাবে কেকেআর?

পুণে: আইপিএল-এ (IPL 2022) আজ কলকাতা (Kolkata) বনাম কলকাতা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) খাতায়-কলমে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দল হলেও, কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) কলকাতার স্থায়ী বাসিন্দা। ফলে লখনউয়ের দলটিকেও কার্যত কলকাতার বলাই যায়। অন্যদিকে, এখন পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গেও কলকাতা নামটি জুড়ে আছে। ফলে আজ দু’টি দলকেই সমর্থন করতে পারেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।

আইপিএল-এ কলকাতা বনাম লখনউ 

এ তো গেল মাঠের বাইরের কথা। মাঠে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহদের সঙ্গে লড়াই কে এল রাহুল, মণীশ পাণ্ডে, জেসন হোল্ডারদের। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কেকেআর। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে দিয়েছে লখনউ। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেকেআর জিতলে যেমন পয়েন্ট তালিকায় উপরের দিকে যেতে পারে, লখনউ আবার জিতলে এক নম্বরে চলে যেতে পারে। এখন ১০ ম্যাচ খেলে কেকেআর-এর পয়েন্ট ৮। ১০ ম্যাচে লখনউয়ের পয়েন্ট ১৪। এক নম্বরে থাকা গুজরাত টাইটানসের পয়েন্ট ১১ ম্যাচে ১৬। আইপিএল-এ প্রথম ও দ্বিতীয় স্থানে নতুন দুই দল। হার্দিক পাণ্ড্য ও রাহুলের দল এবার দুর্দান্ত ফর্মে। এই দু’টি দল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।

আইপিএল-এ ৮ নম্বরে কেকেআর

চলতি আইপিএল-এ ধারাবাহিকতার অভাবে ভুগছে কেকেআর। ১০টি ম্যাচের মধ্যে ৬টিতেই হেরে গিয়েছেন শ্রেয়সরা। তবে গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় নাইটদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আজ লখনউয়ের বিরুদ্ধেও রিঙ্কুর কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশায় কেকেআর শিবির। গত ম্যাচে সুনীল নারিন, শিবম মাভিদের পারফরম্যান্সও ভাল ছিল। আজও সেরকম পারফরম্যান্স চাইছেন শ্রেয়স।

লখনউয়ের বড় ভরসা অধিনায়ক রাহুল। এছাড়া ব্যাটিং লাইনআপে বড় ভরসা কুইন্টন ডি কক, আয়ুষ বাদোনি, এভিন লুইস। লখনউয়ের বোলিং বিভাগে ভরসা রবি বিষ্ণোই, হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতমরা।

আজ খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ৩ এইচডি চ্যানেলে। অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget