এক্সপ্লোর

IPL 2022 KKR vs MI: হারের হ্যাটট্রিকের পর বিরক্তি প্রকাশ রোহিতের, সোশ্যাল মিডিয়ায় ট্রোল রোহিতকে

IPL 2022 KKR vs MI: কেকেআরের (KKR) বিরুদ্ধে গতকালের ম্যাচে একটা সময় মনে হচ্ছিল যে হয়ত প্রথম জয়ের খুব সামনে এবার মুম্বই। কিন্তু সেখান থেকেই ম্য়াচের রং বদলে ফেলেন প্যাট কামিন্সকে। 

পুণে: সদ্য কয়েক মাস আগেই জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হয়েছেন। আইপিএলে (IPL) ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু এবারের মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না রোহিত শর্মার (Rohit Sharma)। একটা, দুটো নয়, টানা ৩ ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে। কেকেআরের (KKR) বিরুদ্ধে গতকালের ম্যাচে একটা সময় মনে হচ্ছিল যে হয়ত প্রথম জয়ের খুব সামনে এবার মুম্বই। কিন্তু সেখান থেকেই ম্য়াচের রং বদলে ফেলেন প্যাট কামিন্সকে। 

রোহিতের বিরক্তি প্রকাশ

আর ম্যাচে হারের পরই বিধ্বস্ত লাগছিল রোহিত শর্মাকে। মাঠেই হতাশার বহিঃপ্রকাশ দেখা যায়। কিন্তু সবচেয়ে বেশি হতাশা ফুটে ওঠে পুরস্কার বিতরণী মঞ্চে। সেখানে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিরক্তি প্রকাশ পাচ্ছিল হিটম্যানের মুখে। একবার তিনি বলে উঠলেন, ''আওয়াজ বাড়াও'', অর্থাৎ যাতে তিনি পরিষ্কার উপস্থাপকের প্রশ্ন বুঝতে পারেন। আরেকবার উপস্থাপক তাঁকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে কীভাবে এর আগেও মরসুমের শুরুতে হেরে গিয়েও পরে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। কিন্তু সেখানেও সেই উপস্থাপককে থামিয়ে দেন রোহিত। 

কলকাতার মুম্বই বধ

বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হেলায় হারাল কেকেআর (KKR)। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স। টিম সাউদিকে বাদ দিয়ে যাঁকে এদিন খেলায় কেকেআর। তিনি যখন ব্যাট করতে নামেন, ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে কেকেআরের। ফিরে গিয়েছেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়াররা। মাঠে তখন মুম্বই বোলারদের দাপট। সেখান থেকে ১৪ বলে হাফসেঞ্চুরি কামিন্সের। আইপিএলের ইতিহাসে কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৬ রানে অপরাজিত রইলেন অজি তারকা। তাঁর ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা। ৪১ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বেঙ্কটেশ আইয়ার। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল কেকেআর।

আরো পড়ুন: ''আমিই বোধহয় সবচেয়ে অবাক হয়েছি'', মুম্বই বধের পর প্রতিক্রিয়া কামিন্সের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget