এক্সপ্লোর

KKR-Punjab Head to Head: আইপিএলে কেকেআর-পাঞ্জাব মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?

IPL 15: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (KKR vs PBKS) মহারণ। দু'দলের মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে? আসুন দেখে নেওয়া যাক।

মুম্বই: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (KKR vs PBKS) মহারণ। দু'দলের মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে? আসুন দেখে নেওয়া যাক।

কী বলছে রেকর্ডবুক?

আইপিএলে (IPL) এখনও পর্যন্ত মোট ২৯ বার দেখা হয়েছে দুই দলের। তার মধ্যে কেকেআর জিতেছে ১৯টি ম্যাচে। ১০টি ম্যাচ জিতেছে পাঞ্জাব। দুই দলের ম্যাচে সর্বোচ্চ স্কোর হয়েছে ২৪৫। করেছিল কেকেআর। নাইটদের বিরুদ্ধে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোর ২১৪। অন্যদিকে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সর্বনিম্ন স্কোর ১০৯। পাঞ্জাবের সর্বনিম্ন স্কোর ১১৯।

বীর বনাম জারা

বীর বা জারা, কাউকেই এখনও পর্যন্ত মাঠে দেখা যায়নি।

কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে (IPL) দু'টি ম্যাচ খেলে ফেলেছে। আরিয়ান খান কেকেআরের হয়ে মাঠে বসে গলা ফাটিয়েছেন। কিন্তু তিনি, শাহরুখ খান এখনও পর্যন্ত মাঠে গরহাজির। নাইটদের গ্যালারি তাই সামান্য হলেও বর্ণহীন।

অন্যদিকে পাঞ্জাব কিংস (PBKS) আইপিএলে একটিই ম্যাচ খেলেছে। কিন্তু সেই ম্যাচে মাঠে ছিলেন না প্রীতি জিন্টা। সকলেই সেই বিখ্যাত হাসির অভাবও টের পেয়েছেন।

শুক্রবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। যে ম্যাচকে বলা হয় বীর-জারার যুদ্ধ। কারণ, এক দলের মালিক শাহরুখ খান। অন্য দলের মালকিন প্রীতি জিন্টা। যে দুজনের বিখ্যাত সিনেমা বীর-জারা। যদিও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আঁচ কখনও মালিক-মালকিনের বন্ধুত্বে ভাঁটা ফেলেনি। বরং আইপিএল ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে ট্রফি জেতার পর শাহরুখ দলের সেলিব্রেশনে ডেকে নিয়েছেন প্রীতিকে। জার্সি বিনিময় করেছেন।

ঘুরে দাঁড়াবে কেকেআর?

শুক্রবারের ম্যাচ কেকেআরের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কারণ, টুর্নামেন্টে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারালেও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারতে হয়েছে নাইটদের। পাঞ্জাবের কাছে পরাজয় মানে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়া।

অন্যদিকে প্রথম ম্যাচে আরসিবি-র ২০৫ রান সহজে তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব। যারা ট্রফি জিততে মরিয়া হয়ে সম্পূর্ণ নতুন করে দল সাজিয়েছে। আর প্রথম ম্যাচে লোয়ার মিডল অর্ডারের তিন ব্যাটার, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান ও ওডেন স্মিথ দলকে বড় রান তাড়া করেো ম্যাচ জিতিয়েছেন ঝোড়ো ইনিংস খেলে।

বিগহিটার রয়েছে নাইট শিবিরেও। বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলরা রয়েছেন। তবে রাসেল আগের ম্যাচে বাউন্ডারি লাইনে বল আটকাতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন। তিনি কতটা ফিট, ম্যাচে খেলতে পারবেন কি না, সংশয় রয়েছে। তিনি খেলতে না পারলে পরিবর্তে মহম্মদ নবি ও চামিকা করুণারত্নের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

কেকেআরের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলার হুঙ্কার পাঞ্জাবের বোলিং-অস্ত্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget