এক্সপ্লোর

KL Rahul: সামনের দু'মাস স্পেশ্যাল, লখনউ শিবিরে যোগ দিয়ে বললেন রাহুল

IPL News: আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) দলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন।

মুম্বই: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সব দলই।

আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) দলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন। বুধবার সকালে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। এবার কোয়ারেন্টিনের নিয়মে কিছু শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনদিনের কোয়ারেন্টিন পর্বের মধ্যে দিয়ে যেতে হবে সকলকে।

ইনস্টাগ্রামে লখনউয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে রাহুলকে বলতে শোনা গিয়েছে, তিনি ৩ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন। রাহুল বলেছেন, ‘আশা করছি এই তিন দিনের কোয়ারেন্টিন দ্রুত শেষ হবে এবং আমি এখান থেকে বেরিয়ে দলের বাকিদের সঙ্গে দেখা করতে চাই। পরের দুই মাস খুব স্পেশ্যাল হতে চলেছে। খুব মজার সময় কাটবে সব ছেলেদের সঙ্গে।’ তিনি যোগ করেছেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করব এবং কাজ করব, যাতে জয়ের রাস্তায় থাকতে পারি। নতুন মরসুমে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের বিশেষ কিছু করার অনুপ্রেরণা জোগাচ্ছে। এবং দলের প্রত্যেকেই এটি করতে পারবে ভেবে খুব উত্তেজিত। মরসুম শুরুর জন্য আর তর সইছে না। সকলেই মাঠে নেমে একসঙ্গে ম্যাচ জেতার জন্য যেন আর অপেক্ষা করতে পারছি না।’

এদিকে, কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে নিলামে তোলেনি। তাঁকে রিটেন করা হয়েছিল। জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডার সদ্য ভারতে এসে পৌঁছেছেন এবং কেকেআরের হোটেলে শুরু হয়ে গিয়েছে তাঁর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব।

কেকেআরের হয়ে দীর্ঘ সাত মরসুম ইতিমধ্যেই খেলা হয়েছে গিয়েছে রাসেলের। এটি তাঁর অষ্টম মরসুম। নাইটদের হয়ে বরাবরই বড় ভরসা রাসেল। মাঠে যেমন তাঁর বিধ্বংসী ছক্কা জনপ্রিয়, তেমনই তাঁর বাহারি হেয়ারস্টাইলও দর্শকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। আগামী মরসুমে নতুন হেয়ারস্টাইলে আইপিএল মাতাতে তৈরি রাসেল। বুধবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করে। সেখানে নাইট তারকাকে নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছে। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনি, অন্যদিকে সোনালি। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাসেলের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সমর্থকরা রাসেলের নতুন হেয়ার স্টাইল দেখে বেশ অবাক।

ভিডিয়োয় রাসেলকে বলতে শোনা গিয়েছে, ‘ভয়ের কোনও কারণ নেই, দ্রে রাস চলে এসেছে। আমার পার্পেল-গোল্ড (বেগুনি-সোনালি) চুল দেখ।’ রাসেল বাহারি চুলের সঙ্গে সঙ্গে খেলার মাঠে কতটা চমক দেবেন, তাঁর উপরে নাইটদের ভাগ্য অনেকটা নির্ভর করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget