এক্সপ্লোর

RR Bowling Coach: আইপিএলে ফিরছেন সর্বোচ্চ উইকেটের মালিক মালিঙ্গা, কোন দলে?

IPL News: লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) ফিরছেন আইপিএলে। শুক্রবার দুপুরে সেই খবর ছড়িয়ে পড়ার পরই উৎসুক হয়ে ওঠেন ভক্তরা। কোন দলে মালিঙ্গাকে দেখা যাবে, তা নিয়ে চর্চা শুরু হয়।

জয়পুর: তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে আইপিএলে সর্বোচ্চ উইকেট সংখ্যা। আইপিএলে (IPL) ১৭০ উইকেটের মালিক। ব্যাটারদের উপহার দিয়েছেন দুঃস্বপ্নের রাত। টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ যে বোলাররাও জেতাতে পারেন, দেখিয়ে দিয়েছিলেন তিনিই ।

সেই লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) ফিরছেন আইপিএলে। শুক্রবার দুপুরে সেই খবর ছড়িয়ে পড়ার পরই উৎসুক হয়ে ওঠেন ভক্তরা। কোন দলে মালিঙ্গাকে দেখা যাবে, তা নিয়ে চর্চা শুরু হয় ।

তবে ক্রিকেটার হিসাবে নয়, মালিঙ্গা আইপিএলে ফিরছেন নতুন ভূমিকায়। জোরে বোলারদের কোচ হিসাবে। নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সেও নয়, মালিঙ্গাকে দেখা যাবে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) । 

নতুন দায়িত্ব পেলেন লাসিথ মালিঙ্গা। রাজস্থান রয়্যালস শুক্রবার জানিয়ে দিল, পেসারদের কোচ হিসাবে তাঁকে দলে নেওয়া হল। গত বছর অবধি মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি। আইপিএল থেকে অবসর নেওয়ার পর আবার ফিরলেন কোটিপতি লিগে। এবার বোলিং গুরু হিসাবে ।

আইপিএলে ১৭০টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন মালিঙ্গা। ২০১৮ সালে আইপিএলে মুম্বইয়ের বোলিং মেন্টর হিসাবেও কাজ করেছিলেন। এই বছর শ্রীলঙ্কা দলে বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নেওয়া হয়েছিল মালিঙ্গাকে ।

রাজস্থান দলের কোচিং স্টাফেদের মধ্যে এবার শ্রীলঙ্কার দুই প্রাক্তন তারকা। দলের কোচ কুমার সঙ্গকারা। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন মালিঙ্গা। প্রাক্তন পেসার বলেছেন, “আইপিএলে আবার ফিরতে পেরে দারুণ লাগছে। রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া গর্বের ব্যাপার। তরুণদের সুযোগ করে দেয় এই দল। এই প্রতিযোগিতায় যে বোলাররা দলে রয়েছে, তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। মুম্বই দলের সঙ্গে বেশ কিছু ভাল সময় কাটিয়েছি, এ বার রাজস্থানের পালা। নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হচ্ছি।”

০ রানে ৭ উইকেট! টি-টোয়েন্টিতে হইচই ফেলে দেওয়া স্পিনারের স্বপ্ন বাংলার জার্সি

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?
Winter in Bengal | সোমবার থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? কী জানাল হাওয়া অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget