এক্সপ্লোর

T20 Cricket Record: ০ রানে ৭ উইকেট! টি-টোয়েন্টিতে হইচই ফেলে দেওয়া স্পিনারের স্বপ্ন বাংলার জার্সি

ABP Exclusive: চার-ছক্কায় বিশ্বের তামাম বোলারদের রাতের ঘুম উড়িয়ে দেওয়া সহবাগের ক্রিকেট আঁতুরঘরেই বল হাতে ভেল্কি দেখালেন বঙ্গ স্পিনার। শুক্রবার অরিত্রর বোলিং পরিসংখ্যান? ২.৪-২-০-৭ !

কলকাতা: বলা হয়, টি-টোয়েন্টি (T-20) ক্রিকেট নাকি ব্যাটারদের খেলা। মাঠে চার-ছক্কার প্রদর্শনী দেখতেই নাকি মাঠে লোক আসে।

টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে যে দর্শনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অরিত্র চট্টোপাধ্যায় (Aritra Chatterjee)। বাংলার বাঁহাতি স্পিনার শুক্রবার এমন একটি স্পেল করলেন, দেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই যে নজির আছে কি না, কেউ বলতে পারছেন না।

টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও রান না দিয়ে সাত উইকেট! যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিকও।

নয়াদিল্লিতে চলছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস ক্রিকেট টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটের যে টুর্নামেন্টে অংশ নিয়েছে ৩৯টি দল। বাংলার প্রতিনিধিত্ব করছে আরএসবি (রিজিওনাল স্পোর্টস বোর্ড) কলকাতা। শুক্রবার আরএসবি রায়পুরের বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতার। খেলা ছিল বিকাশপুরী স্পোর্টস কমপ্লেক্সে, যে মাঠে খেলে বীরেন্দ্র সহবাগের উত্থান।

চার-ছক্কায় বিশ্বের তামাম বোলারদের রাতের ঘুম উড়িয়ে দেওয়া সহবাগের ক্রিকেট আঁতুরঘরেই বল হাতে ভেল্কি দেখালেন বঙ্গ স্পিনার। শুক্রবার অরিত্রর বোলিং পরিসংখ্যান? ২.৪-২-০-৭ ! একটাই স্পেলে বিপক্ষকে ছারখার করে দিলেন।

সামনে থেকে অরিত্রর স্পেল দেখেছেন বাংলার ক্রিকেটার গীতিময় বসু। যিনি কলকাতার দলের অধিনায়কও। দিল্লি থেকে মোবাইল ফোনে এক সময় বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা উইকিটকিপার গীতিময় এবিপি লাইভকে বললেন, 'টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। অরিত্র কোনও রান খরচ না করে ৭ উইকেট নিয়েছে। তার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। অবিশ্বাস্য বোলিং। টি-টোয়েন্টি ক্রিকেটে, সে যে ধরনেরই হোক না কেন, কোনও বোলারের এরকম স্পেল রয়েছে বলে মনে হয় না।'

রায়পুর ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন অরিত্র। কলকাতা ময়দানে যিনি লুথার নামে পরিচিত। রায়পুর মাত্র ৮.৪ ওভারে ১৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে এক উইকেট হারিয়ে রান তুলে দেয় কলকাতার দল।

বিরল রেকর্ড গড়ে অরিত্র বলছেন, 'আমি নিজেও অবাক। কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক করলাম। ম্যাচ চলাকালীন বুঝতেই পারিনি যে শূন্য রানে ৭ উইকেট পেয়েছি। মনে হয় এটা রেকর্ড হল।'

 

তবে এক ইনিংসে এর চেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে অরিত্রর। দু’বছর আগে সিএবি-র প্রথম ডিভিশন লিগে টাউন ক্লাবের হয়ে ৩০ রানে ৮ উইকেট পেয়েছিলেন পুলিশ এসি-র বিরুদ্ধে। রায়পুরের বিরুদ্ধে শুক্রবার কৌশল কী ছিল? অরিত্র বলছেন, 'রান আটকে রাখার চেষ্টা করছিলাম। যখন বল করতে এলাম, তখনও পাওয়ার প্লে চলছে। জানতাম, আমার বলে মারার চেষ্টা করবে। বাড়তি কিছু করিনি। লাইন-লেংথে জোর দিয়েছিলাম।'

সাতটি উইকেটের মধ্যে স্টাম্প একটি। তিনটি বোল্ড, তিনটি এলবিডব্লিউ। অরিত্র বলছেন, 'আরেকটা হ্যাটট্রিক করার সুযোগ এসে গিয়েছিল। পরপর দু'বলে দুই উইকেট পেয়েছিলাম। তবে ডাবল হ্যাটট্রিক মিস করেছি।'

৩৩ বছরের অরিত্র স্থানীয় লিগে খেলেন কালীঘাট ক্লাবের হয়ে। শেষ ১০ বছরে ঘুরিয়ে ফিরিয়ে বাংলার সম্ভাব্য দলে ছিলেন। তবে আক্ষেপ একটাই। বাংলার জার্সিতে অভিষেক হয়নি। অরিত্র বলছেন, 'প্রায় ২৫টি ম্যাচে দলে ছিলাম। গত মরসুমে সীমিত ওভারের দুই ফর্ম্যাটের দলেই ছিলাম। তবে প্রথম একাদশে সুযোগ হয়নি।'

কেরিয়ারের দ্বিতীয়ার্ধে এসে নিজের সামনে কী লক্ষ্য রাখছেন? অরিত্র বলছেন, 'বাংলার হয়ে খেলার স্বপ্ন দেখি এখনও। নিজের কাজ করে যাচ্ছি। স্থানীয় লিগে শেষ ম্যাচে বালিগঞ্জ ইউনাইটেডের হয়ে ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলাম। বাংলার হয়ে খেলা। বাংলার জার্সি গায়ে তোলার জন্য এখনও লড়ে যাচ্ছি।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget