এক্সপ্লোর

IPL 2022: কাল নিলামের টেবিলে টাকার ঝড় উঠতে পারে এই ক্রিকেটারদের নিয়ে

IPL 2022: এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।

বেঙ্গালুরু: আগামীকাল আইপিএলের মেগা নিলাম। আইপিএলের (IPL) সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়েন্টস ও গুজরাট টাইটানস। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে আগামী আইপিএল। ১০ দলের আইপিএলে কোন দলে কোন তারকা যেতে চলেছেন। কোন দল কাকে নিলামে নিজেদের দলে পেতে চলেছে, তা জানতে হলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন। তবে আসন্ন আইপিএলে ৮ তারকা হয়ে উঠতে পারেন যে কোনও দলের ব্ল্যাক হর্স। তাঁরা কারা? 

কুইন্টন ডি কক: তারকা প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল ২৯ বছরের ডি ককের। এরপর থেকে ধারাবাহিকভাবেই ভাল পারফর্ম করে আসছেন তিনি। শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এই বাঁহাতি। এখনও পর্যন্ত আইপিএলে মোট ২২৫৬ রান করেছেন ১৩০ এর ওপর স্ট্রাইক রেটে। ২০১৮ সালে ২ কোটি ৮০ লক্ষ টাকায় আরসিবিতে এসেছিলেন ডি কক। এরপর ২০১৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। সে বছর দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডি কক (৫২৯)। ২০২০ সালে মুম্বইয়ের ট্রফি জয়ের অন্য়তম কারিগর ছিলেন প্রোটিয়া তারকা। তিনি ৫০৩ রান করেছিলেন সেই মরসুমে। এবার ডি ককের বেস প্রাইস ২ কোটি টাকা।

প্যাট কামিন্স: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্য়াট কামিন্সও এবারের আইপিএলে বড় দাম পেতে পারেন। অজি তারকার বেস প্রাইস ২ কোটি টাকা। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন শেষবার। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন ডানহাতি ফাস্ট বোলার। আইপিএলে এখনও পর্যন্ত ৩১৬ রান করেছেন। এছাড়া ঝুলিতে পুরেছেন ৩৮ উইকেট।  

ঈশান কিষাণ: ২৩ বছরের তরুণ উইকেট কিপার ব্য়াটার। এখনও পর্যন্ত ১৪৫২ রান করেছেন টুর্নামেন্টে। রাঁচির এই তরুণের বেস প্রাইসও ২ কোটি টাকা। বাঁহাতি ব্য়াটার। ওপেনিংয়ে বিধ্বংসী ফর্মে দেখা যেতে পারে ঈশানকে। ৫৭.৩৩ গড়ে ২০২০ মরসুমে ৫১৬ রান করেছিলেন এই ব্যাটার। তিনিই ছিলেন দলের সেই বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। 

ডেভিড ওয়ার্নার: টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল একজন ব্য়াটার। তিনবার অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন, একবার আইপিএলে ট্রফি জয়। ঝুলিতে ৫,৪৪৯ রান। দ্রুততম ৫ হাজার রানের মালিক আইপিএলের ইতিহাসে। ২০০৯ সাল থেকে আইপিএলে খেলছেন। ২০১৬ সালে তাঁর নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়। এবারের নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন বাঁহাতি অজি ওপেনার। 

শ্রেয়স আইয়ার: ৮৭ ম্যাচে আইপিএলে ঝুলিতে ২,৩৭৫ রান করেছেন। ২০১৮ সালে আইপিএলে দিল্লির অধিনায়ক হিসেবে খেলেছিলেন শ্রেয়স। ২০১৯ সালে প্রথমবার প্লে অফে উঠেছিল দিল্লি। এবারের নিলামে বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন শ্রেয়স। 

শিখর ধবন: বিরাট কোহলির পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক শিখর ধবন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৭৮৪ রান। সর্বােচ্চ অপরাজিত ১০৬। নিজের বেস প্রাইস এবার রেখেছেন ধবন ২ কোটি টাকা। 

কাগিসো রাবাদা: ২০১৭ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে ৫ কোটি টাকা দিয়ে এসেছিলেন রাবাদা। এরপরের মরসুমে ৪ কোটি ২০ লক্ষ টাকায় ফের দিল্লি তাঁকে নেয়। এখনও পর্যন্ত আইপিএলে ৫০ ম্যাচে ৭৬ উইকেট পেয়েছেন প্রােটিয়া পেসার। এবার বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন রাবাদা। সব দলই এই তরুণ ফাস্ট বোলারকে নেওয়ার চেষ্টা করবে।

নিকোলাস পুরান: ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ফর্ম্যাটের অন্যতম তারকা ব্য়াটার। ২০১৯ মরসুমে পঞ্জাব শিবিরে যোগ দিয়েছিলেন পুরান। এরপর থেকে ৩৩ ম্যাচে ৬০৬ রান করেছেন। এখনও পর্যন্ত আইপিএলে খুব বেশি সাফল্য না পেলেও লোয়ার অর্ডারে পুরানের ঝোড়ো ব্য়াটিং যে কোনও দলের কাছে প্লাস পয়েন্ট। পুরান নিজের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ টাকা। 

 

 

 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget