এক্সপ্লোর

RCB vs DC Match Highlights: দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল আরসিবি

IPL 15: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ১৮৯/৫ স্কোর তাড়া করতে নেমে ১৭৩/৭ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস (DC)। ১৬ রানে ম্যাচ জিতে ৬ ম্যাচে ৮ পয়েন্ট-সহ টেবিলে তিন নম্বরে উঠে এল আরসিবি।

মুম্বই: লডা়ই করেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু পারলেন না। ৩৮ বলে ৬৬ রান করে আউট হলেন অজি তারকা। ১৭ বলে ৩৪ করে ফিরলেন ঋষভ পন্থও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ১৮৯/৫ স্কোর তাড়া করতে নেমে ১৭৩/৭ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস (DC)। ১৬ রানে ম্যাচ জিতে ৬ ম্যাচে ৮ পয়েন্ট-সহ টেবিলে তিন নম্বরে উঠে এল আরসিবি।

লড়াই আরসিবি লোয়ার অর্ডারের

দিনের শুরু দেখে সব সময় হয়তো শেষটা বোঝা যায় না। বিশেষ করে ক্রিকেটের মাঠে। যে খেলাকেই বলা হয় মহান অনিশ্চয়তার মঞ্চ। আর ফর্ম্যাট যদি হয় টি-টোয়েন্টি ক্রিকেট, তবে অনিশ্চয়তাও বেড়ে যায় কয়েকগুন।

শনিবার দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তুলল ১৮৯/৫। অথচ একটা সময় মনেই হয়নি যে, আরসিবির স্কোর দেড়শো পেরবে। কারণ, শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শুরুতেই ফিরে যান ফাফ ডুপ্লেসি, অনুজ রাওয়াত। মাত্র ১২ রান করে রান আউট হয়ে যান বিরাট কোহলিও। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪ বলে ৫৫ রান করেন তিনি। পরের দিকে ব্যাটে ঝড় তোলেন দীনেশ কার্তিক। ৩৪ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেন বাংলার ক্রিকেটার শাহবাজ আমেদও। ২১ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন তিনি।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। পন্থও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।

শুরুতে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করছিলেন দিল্লির বোলাররা। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, দাপট দেখিয়েছেন আরসিবি ব্যাটাররা। ম্যাক্সওয়েল ৭টি চার ও জোড়া ছক্কা মেরে পাল্টা লড়াই শুরু করেন। তারপর বিপক্ষ শিবিরে আক্রমণের ঝাঁঝ পৌঁছে দেন কার্তিক। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও ৫ ছক্কা। দিল্লির বোলারদের মধ্যে একটি করে উইকেট শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আমেদ ও অক্ষর পটেলের।

হার মানলেন ওয়ার্নাররা

রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেছিলেন ওয়ার্নার। কিন্তু জশ হ্যাজলউড ও মহম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পরপর উইকেট হারিয়ে পিছিয়ে পড়ল দিল্লি। হ্যাজলউড তিনটি ও সিরাজ দুটি উইকেট নিয়েছেন।

পরপর দুই হার, কেকেআর ড্রেসিংরুমে কী বললেন শ্রেয়স-ফিঞ্চ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget