এক্সপ্লোর

IPL New Rules: আইপিএলের নিয়মে আসতে চলেছে বড়সড় বদল

IPL News: সবচেয়ে বড় বদল হচ্ছে ডিআরএসের (DRS) নিয়মে। একটি নয়, এবার থেকে প্রত্যেক ইনিংসে প্রত্যেক দল দু’বার করে ডিআরএস নিতে পারবে।

মুম্বই: আইপিএলের (IPL) নিয়মে এক গুচ্ছ বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার মধ্যে সবচেয়ে বড় বদল হচ্ছে ডিআরএসের (DRS) নিয়মে। একটি নয়, এবার থেকে প্রত্যেক ইনিংসে প্রত্যেক দল দু’বার করে ডিআরএস নিতে পারবে।

আইপিএলকে একেবারে ঢেলে সাজানো হচ্ছে বিসিসিআইয়ের তরফে। নতুন দলের অন্তর্ভুক্তি হোক, স্পনসর পরিবর্তন কিংবা  পুরস্কারমূল্য বাড়ানো, সবেতেই নতুনত্বের ছোঁয়া। আসন্ন মরসুমের আইপিএলে বিভিন্ন নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। তার মধ্যে অন্যতম ডিআরএসের ব্যবহার এবং ক্যাচ আউটের সময় ব্যাটারের স্ট্রাইক নেওয়ার বিষয়টি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আসন্ন মরসুমে ডিআরএসের সংখ্যা বাড়িয়ে এক থেকে দুই করা হচ্ছে। এর পাশাপাশি এমসিসির সুপারিশ মেনে ক্যাচ আউটের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্রাইক নেওয়ার নিয়মেও আসছে পরিবর্তন। আগে ক্যাচ আউটের সময় ক্যাচ ধরার সময় যদি দুই ব্যাটার একে অপরকে ক্রস করে যেতেন তাহলে নয়া ব্যাটার নয়, নন-স্ট্রাইকারের ব্যাটার স্ট্রাইক পেতেন। এবার ক্রস করুন বা না করুন নতুন ব্যাটারকেই ক্যাচ আউট হয়ে ফিরে যাওয়া ব্যাটারের জায়গায় স্ট্রাইক নিতে হবে।

সেই সঙ্গে ওই কর্তা জানিয়েছেন, ছয় বলের ওভারের শেষ বলে অর্থাৎ ষষ্ঠ বলে যদি ব্যাটার ক্যাচ আউট হয়ে যান, সেক্ষেত্রে নতুন ব্যাটারকে আর বাধ্যতামূলকভাবে স্ট্রাইকে আসতে হবে না।

গতবারের মতো টুর্নামেন্টের মাঝপথে যাতে করোনা হানা না দেয়, তার জন্য এবার বিমানযাত্রা থেকে সব দলকে বিরত রাখা হচ্ছে। মুম্বই থেকে পুণে খেলতে যাওয়ার সময় সমস্ত দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদেরও যেতে হবে বাসে। কলকাতা নাইট রাইডার্স শিবিরের একজন বলছেন, 'তবে জৈব সুরক্ষা বলয়ের বিধিনিষেধ যাতে ক্রিকেটারদের মানসিকভাবে ক্লান্ত করে ফেলে, তা নিয়েই বেশি চিন্তিত গোটা শিবির। যদিও ভারতে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা এখনই নেই বলে মনে করা হচ্ছে, কিন্তু জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তিকে বেশি ভয় পাচ্ছে সকলে।'

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget