এক্সপ্লোর

KKR New Captain: শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক করল কেকেআর

IPL 2022: জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হল। শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা: নিলাম থেকে তাঁকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কেনার পরই জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হল। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

নিলামের শুরুতেই বড় বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনেছিল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিয়েছিল কেকেআর।

দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন।

অধিনায়ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore)। সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁদের স্ট্র্যাটেজি। বেঙ্কি বলেছিলেন, 'আমাদের লক্ষ্য আগে একটা ভাল দল তৈরি করা। শুরুতেই অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভাবছি না। আগে আমাদের ভাল একটা দল বেছে নিতে হবে। তারপর কে অধিনায়ক হবে, সেটা নির্ধারিত হবে।'

বুধবার অধিনায়ক ঘোষিত হওয়ার পর শ্রেয়স বলেছেন, 'আমি সম্মানিত। আইপিএলে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ক্রিকেটারেরা খেলে। দারুণ প্রতিভাবান এক ঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দিতে পারব ভেবে রোমাঞ্চিত।'

কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, 'ভারতের উজ্জ্বলতম প্রতিভাদের মধ্যে একজনকে অধিনায়ক হিসাবে পেয়ে রোমাঞ্চিত। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই তাতে শ্রেয়সের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।'

রানে ফিরতে মরিয়া প্রস্তুতি কোহলির, তবু দু'বার উড়ল অফস্টাম্প

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget