এক্সপ্লোর

Sunil Narine: আইপিএলে শেষ দিন পর্যন্ত কেকেআরেই খেলতে চাই, জানালেন বিস্ময় স্পিনার

IPL 2022: সোমবার নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছেন নারাইন। আইপিএলে কেকেআরের জার্সিতে নামতে চলেছেন দেড়শোতম ম্যাচে।

মুম্বই: সালটা ২০১২। ওয়েস্ট ইন্ডিজ থেকে এক স্পিনারকে নিলাম থেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মোহক চুলের ছাঁট, গলায় সোনার চেন। আর হাতে বিষাক্ত স্পিন। যে ঘূর্ণির কোনও হদিশ পেতেন না ব্যাটাররা।

প্রথম ট্রফির নেপথ্যে

সেবারই প্রথমবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয় কেকেআর। আর সেই ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি, সুনীল নারাইন (Sunil Narine)। কেকেআরে যাঁর দশ বছর খেলা হয়ে গেল। ২০১২ ও ২০১৪, যে দুবার আইপিএল জিতেছে কেকেআর, দুবারই বল হাতে দাপট দেখিয়েছেন নারাইন।

মাইলফলক

সোমবার নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছেন নারাইন। আইপিএলে কেকেআরের জার্সিতে নামতে চলেছেন দেড়শোতম ম্যাচে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআর.ইনকে নারাইন বলেছেন, 'আমি যতদিন আইপিএল খেলব, কেকেআরের হয়েই খেলে যেতে চাই। কোনও বিদেশি ক্রিকেটার একটা দলে দীর্ঘদিন থেকে যাচ্ছে, এটা বড় একটা দেখা যায় না। এটা দারুণ এক কৃতিত্ব।'

নারাইন যোগ করেছেন, 'কেকেআরের হয়ে বল করার সময় যখন যে ফিল্ডিং চেয়েছি, তাই পেয়েছি । যেই কেকেআরকে নেতৃত্ব দিয়েছে, আমাকে একইভাবে ব্যবহার করেছে । সকলের সঙ্গেই আমার সুসম্পর্ক ।'

পরিশ্রমের ফল

চলতি আইপিএলে কৃপণ বোলিং করছেন। কেকেআরের শেষ দুই ম্যাচে ওভারপ্রতি মাত্র ৫ রান করে খরচ করেছেন নারাইন। তিনি বলছেন, 'গত দু-তিন বছর ধরে জীবনের সেরা পরিশ্রমটা করেছি। তারই ফল পাচ্ছি।' তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। নারাইন বলছেন, 'এর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। খুব সহজ হল সব ছেড়ে দিয়ে টিভিতে ক্রিকেট খেলা দেখা। আমি ঠিক করেছিলাম আরও পরিশ্রম করব। দু'বছর আগে হাত পিছনের দিক থেকে এনে বোলিং শুরু করি।'

আরও পড়ুন: ''হাসি মুখে সব কিছু সামলেছ শেষ নিঃশ্বাস পর্যন্ত'', আবেগঘন পোস্টে মন জিতলেন হর্ষল

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget