এক্সপ্লোর

Maxwell Run Out: চল্লিশেও চাবুক! ম্যাক্সওয়েলকে রান আউট করলেন ধোনি, ভাইরাল ভিডিও

IPL 2022: চল্লিশেও ফিটনেস আর ক্ষিপ্রতায় তাক লাগানো যায়। আর তা যে যায়, ম্যাচের পর ম্যাচ ধরে তা প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

পুণে: কে বলে চল্লিশ মানেই চালশে!

চল্লিশেও ফিটনেস আর ক্ষিপ্রতায় তাক লাগানো যায়। আর তা যে যায়, ম্যাচের পর ম্যাচ ধরে তা প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চলতি আইপিএলে (IPL) ফের একটি রান আউট করার সময় দেখা গেল ধোনির চোখধাঁধানো ফিটনেসের ঝলক।

ধারাল রিফ্লেক্স

আরসিবি ইনিংসে ফ্যাফ ডুপ্লেসি আউট হয়ে যাওয়ার পরে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনি তিন বলে ৩ রান করেই আউট হয়ে যান। নবম ওভারের শেষ বলে রান আউট হন তিনি। রবীন্দ্র জাডেজার ওভারে রবীন উথাপ্পা রান আউট করেন ম্যাক্সওয়েলকে। বিরাট কোহলি যখন ওভারের শেষ বলে এক রানের জন্য দৌড়লেন, তখন উথাপ্পা বল থ্রো করেন ধোনির দিকে। বিদ্যুতের গতিতে স্টাম্প ভেঙে দেন মাহি। ম্যাক্সওয়েল এমন সময় আউট হন, যেই সময় তাঁর থেকে দল বড় ইনিংসের আশা করেছিল।

ধোনির রিফ্লেক্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা। বয়স বাড়লেও, ধোনির কিপিং করার দক্ষতা এখনও যে আগের মতোই রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত সমর্থকেরা। যেভাবে দ্রুত ম্যাক্সওয়েলকে তিনি রান আউট করলেন, তা দেখে সকলেই অবাক হয়েছেন।

ধোনিদের হার

মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ১৩ রানে হারিয়ে ফের প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। পরপর তিন ম্যাচে হারের পর ২ পয়েন্ট লাভ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা। বুধবারের হারের পর চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গেল। ১০ ম্যাচের শেষে তাদের পয়েন্ট হল ৬। শেষ ৪ ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা জটিল অঙ্কের জাঁতাকলে আটকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৭৩/৮ তাড়া করে ১৬০/৮ স্কোরে আটকে গেল সিএসকে। লড়াই করেছিলেন ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। ধোনি ২ রানে ফেরেন। রান পাননি রবীন্দ্র জাডেজা (৩), রবিন উথাপ্পা (১)। আরসিবি বোলারদের মধ্যে হর্ষল পটেল তিন উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: চাপ নিয়ে মাঠে নামলে সেরাটা দেওয়া যায় না, আইপিএলে জ্বলে ওঠার পর বলছেন ঋদ্ধিমান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget