এক্সপ্লোর

Ipl 2022: নিজেও বিশ্বজয়ী অধিনায়ক, বিরাট ও পন্থের থেকে কী শিখতে চান এই তরুণ?

Ipl 2022: রঞ্জিতে প্রথম ম্যাচেই পরপর ২ ইনিংসে শতরান হাঁকিয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে এই তরুণকে। ২ সিনিয়রের থেকেই আরও বেশি করে ২২ গজের পাঠ নিতে চান

নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে পা রেখেই চমকে দিয়েছেন সবাইকে। যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধূলের স্বপ্নের ফর্ম চলছে। রঞ্জিতে প্রথম ম্যাচেই পরপর ২ ইনিংসে শতরান হাঁকিয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে এই তরুণকে। যশের মতোই যুব বিশ্বকাপের মঞ্চ থেকে জাতীয় দলে ঢুকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। এবার এই ২ সিনিয়রের থেকেই আরও বেশি করে ২২ গজের পাঠ নিতে চান যশ ধূল।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছে যশকে। এক সাক্ষাৎকারে তরুণ এই ব্যাটার বলেন, ''বিরাট ভাইয়ার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি আমি। ছোটবেলা থেকে তাঁকেই আইডল হিসেবে মেনে এনেছি। অনেক কিছু শেখার আছে তাঁর থেকে। তাঁর সঙ্গে কথা বলতে চাই সামনাসামনি। চাপের মুখে কীভাবে ব্যাট করে বিরাট ভাই, তা জানতে চাই। এছাড়াও নিজের ফিটনেস লেভেলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিরাট ভাই। তার রহস্যও জানতে চাই। নিজেকেও সেভাবে তৈরি করতে চাই।''

দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পন্থের নেতৃত্বে খেলতে দেখা যাবে যশকে। জাতীয় দলে বাঁহাতি উইকেটকিপার ব্যাটার নিজেও ২০১৬ সালের যুব বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য। যদিও ভারত সেবার জিততে পারেনি টুর্নামেন্ট। কিন্তু এরপর থেকে জাতীয় দলে নিজেকে ক্রমশ অপরিহার্য করে তুলেছেন পন্থ। যশ বলছেন, ''দিল্লির হয়ে খেলতে পারাটা আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। দিল্লি আমার হোম গ্রাউন্ড। কেরিয়ারের শুরু থেকেই এখানে খেলে এসেছি। তাই আরও ভাল লাগছে। তাছাড়া ঋষভ ভাইয়ার নেতৃত্বে খেলতে পারব। ওঁ খুব ভাল অধিনায়ক ও সবসময় মোটিভেট করে। নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই ওঁর থেকে।''

উল্লেখ্য, র়ঞ্জিতে অভিষেকেই তামিলনাড়ুর বিরুদ্ধে ২ ইনিংসে যশ করেছিলেন যথাক্রমে ১১৩ ও অপরাজিত ১১৩। এছাড়াও বিশ্বকাপেও দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও যুব বিশ্বকাপের মাঝেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মহম্মদ কাইফ, বিরাট কোহলি, পৃথ্বী শর পর চতুর্থ ভারত অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপ জিতেছেন যশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget