এক্সপ্লোর

Exclusive: চোখে চশমা, মাথায় ছাতা, ইডেনের গেটের বাইরে বৃদ্ধের আকুতি..."একবার রাসেলকে দেখতে চাই"

IPL 2023: প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। তিনি এলেন, কিন্তু মাঠে নামতে পারলেন না।

কলকাতাঃ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইডেনের গেটের বাইরে দাঁড়িয়ে প্রদীপ শীল। বয়স ৭০ ছুঁইছুঁই। বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। একটা সময় চুটিয়ে ক্রিকেট খেলতেন। সময়ের নিয়মে ও বয়সের ভারে সে সব এখন অতীত। কিন্তু ক্রিকেট আদ্যোপান্ত প্রাণ। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তাই ইচ্ছে থাকলেও টিকিট কেটে আইপিএল ম্যাচ দেখতে আসার সামর্থ্য নেই। বার্ধক্য জনিত সমস্যা শরীরে বাসা বেঁধেছে। তবে ক্রিকেটে টানে ও বিশেষ করে আন্দ্রে রাসেলের টানে চলে এসেছেন ইডেনে। কিন্তু ভেতরে ঢুকবেন কীভাবে বুঝতে পারছিলেন না। প্রশ্ন করতেই বললেন, ''শুনেছি কলকাতা নাইট রাইডার্স নাকি প্র্যাক্টিস করছে। রাসেলকে আমার খুব ভাল লাগে। ওঁকে একবার দেখতে চাই...'' তিন বছর পর নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। যে দলের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন আন্দ্রে রাসেলই। আট থেকে আশি, এখনও যে তাঁর ব্যাটিং তাণ্ডবের মজে তা আরও একবার বোঝা গেল। 

প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। তিনি এলেন, কিন্তু মাঠে নামতে পারলেন না। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা আন্দ্রে রাসেল। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। তবে বৃষ্টি তাল কাটল অনুশীলনের ২ দিনই। যার জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাদবপুর ক্যাম্পাসের বদলে ইডেনের ইন্ডোরে চলল অনুশীলন।

 দিনের অনুশীলনে অবশ্য ইন্ডোরেই গা ঘামালেন ক্যারিবিয়ান সুপারস্টার। বেরিয়ে যাওয়ার সময় গুটিকয়েক সাংবাদিক ও শ খানেক নাইট সমর্থক। রাসেলকে দেখতে পেয়েই সমর্থকদের চিৎকার। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই বৃষ্টি শুরু। তবুও প্রিয় দলের প্রিয় তারকা যখন শহরে, তখন তাঁকে দেখার তো বাড়তি টান থাকবেই। তাই বৃষ্টি উপেক্ষা করেই কিছু নাইট সমর্থক ইডেনে এসেছিলেন। কড়া বেষ্টনী টপকে আসা অসম্ভব। তাই দূর থেকেই রাসেলকে দেখে উল্লাসে ফেটে পড়েন তাঁরা। 
গতকাল থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে নাইট শিবির। রাসেল ছাড়াও শিবিরে যোগ দিয়েছেন রিঙ্কু সিংহ, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ারও। গতকাল প্র্যাক্টিসে হালকা চোট পেয়েছিলেন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এদিন হাসিমুখেই দেখা গেল আইয়ারকে। চোট তেমন গুরুতর নয় বোঝা গেল। সুনীল নারাইন এখনও আসেননি। সূত্রের খবর, আগামী ২৫ মার্চ হয়ত দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 
 

সেরা শিরোনাম

Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget