এক্সপ্লোর

IPL Points Table : দুরন্ত জয়ে পাঁচে ব্যাঙ্গালোর, খাতা খুলল দিল্লি, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল

IPL: ২০২২ সালের আইপিএলের শুরুতে গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচে হেরে অভিযান শুরু করার পরে খেতাব ঘরে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দিল্লি ক্যাপিটালস সেই ইতিহাসের পুনরাবৃত্তি কি করতে পারবে ?

নয়াদিল্লি : অবশেষে খাতা খুলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) । টানা পাঁচ ম্যাচে হারে পর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে জয়ের সুবাদে এবারের আইপিএল (IPL 2023) পয়েন্ট টেবিলে প্রথম পয়েন্ট পেল তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪ উইকেটে কেকেআরকে হারিয়েছে দিল্লি। যদিও এই জয়ের জেরে অবশ্য পরিবর্তন হয়নি তাদের অবস্থানে। পয়েন্ট তালিকায় এখনও সবার নিচেই তারা।

লিগতালিকার সাপ-লুডোর খেলায় মোটেই খুব একটা হারিয়ে যায়নি তারা। কারণ, টানা কয়েকটা ম্যাচে জিততে পারলেই ফের ঘুরে যাবে গোটা সমীকরণ। প্রসঙ্গত, ২০২২ সালের আইপিএলের শুরুতে গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচে হেরে অভিযান শুরু করার পরে খেতাব ঘরে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দিল্লি ক্যাপিটালস সেই ইতিহাসের পুনরাবৃত্তি কি করতে পারবে ? উত্তর দেবে সময়।

দিল্লির কাছে হেরে আবার পয়েন্ট আরও কোণঠাসা হল কেকেআর (KKR)। এই মুহূর্তে ৬ ম্যাচের মধ্যে ৪ টিতেই হারল তারা। যার জেরে ৬ ম্যাচের শেষে ৪ পয়েন্ট কলকাতা ফ্র্যাঞ্চাইজির। একই পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদেরও। রান রেটের ভিত্তিতে এগিয়ে থাকায় লিগ তালিকায় আট নম্বরে রয়েছে কেকেআর। এদিকে, পাঞ্জাব কিংসকে ২৪ রানের ব্যবধানে হারিয়ে লিগ তালিকায় আরও খানিকটা এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ৬ ম্যাচের শেষে ৬ পয়েন্ট আরসিবি-র। রান রেটের বিচারে কিছুটা পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তারা। প্রসঙ্গত, লিগ টেবিলে ৩ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের পয়েন্টও ৬। রান রেটের বিচারে এগিয়ে রয়েছে তারা। 

পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। এই ম্যাচ জিতে রাজস্থানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ। ৬ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৭০৯। তালিকায় তিন নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ৫ ম্যাচ খেলে ৩টি জিতেছেন ধোনিরা। ৬ পয়েন্ট সিএসকে-র ঝুলিতে। চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫ ম্যাচে ৩টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। পয়েন্টের নিরিখে চেন্নাইয়ের সঙ্গে সমান জায়গায় থাকলেও, রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.১৯২। সেই কারণে চার নম্বরে রয়েছে গুজরাত।

আরও পড়ুন- চার শিকারে বড় লাফ, পাঞ্জাব বধের নায়ক হয়ে পার্পল টুপি দখলে নিলেন সিরাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget