এক্সপ্লোর

IPL 2023 Points Table : জয়ের হ্যাটট্রিকে ছ'নম্বরে উঠল মুম্বই, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল ?

IPL 2023 : লিগ তালিকায় ৬ পয়েন্টে মুম্বইয়ের সঙ্গে রয়েছে আরও চার দল। পার্থক্য শুধু রান রেটের। তাই একটি ম্যাচের ফলাফল আমূল বদলে দিতে পারে আইপিএলের পয়েন্ট তালিকার চিত্রটাই।

হায়দরাবাদ : একটানা তিনটি ম্যাচে জয়। প্রথম জোড়া ম্যাচে হারলেও টানা তিন ম্যাচে জিতে ফের আইপিএলে (IPL) চেনা ছন্দে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাশাপাশি এক লাফে আট নম্বর থেকে ছয় নম্বরে পৌঁছে গেল রোহিত শর্মা (Rohit Sharma) ব্রিগেড। ৫ ম্যাচে ৬ পয়েন্টের পাশাপাশি এই মুহূর্তে তাদের রান রেট - ০.১৬৪। পঞ্চম ম্যাচে নামার আগে তাদের রান রেট ছিল - ০.৩৮৯। সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটা ধাপ করে নিচে নামিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে আইপিএলের এবারের পয়েন্ট তালিকায় যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছে কেকেআর ও আরসিবি।

প্রসঙ্গত, লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ৬। অর্থাৎ একই পয়েন্টে মুম্বইয়ের সঙ্গে রয়েছে আরও চার দল। পার্থক্য শুধু রান রেটের। তাই একটি ম্যাচের ফলাফল আমূল বদলে দিতে পারে আইপিএলের পয়েন্ট তালিকার চিত্রটাই। পাশাপাশি পঞ্চম ম্যাচে তৃতীয় হারের পর ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নয় নম্বরেই রইল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। 

আইপিএলের ২৫ ম্যাচের শেষে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৫ ম্যাচের শেষে ৪টি জয়ের সুবাদে ৮ পয়েন্ট রাজস্থানের। সঞ্জু স্যামসনদের নেট রান রেটও খুব ভাল। +১.৩৫৪। পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলরা ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন। তাঁদের পয়েন্ট ৬। নেট রান রেটও বেশ ভাল। +০.৭৬১। ৬ পয়েন্ট চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংসেরও। রান রেটের বিচারে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে তারা।

এক ঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল - 

(সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ (২৫) পর্যন্ত)

স্থান দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
 ১ রাজস্থান রয়্যালস  ৪  ১ + ১.৩৫৪
 ২ লখনউ সুপারজায়ান্টস + ০.৭৬১
 ৩ চেন্নাই সুপার কিংস + ০.২৬৫
 ৪ গুজরাত টাইটান্স + ০.১৯২
 ৫ পাঞ্জাব কিংস  - ০.১০৯
 ৬ মুম্বই ইন্ডিয়ান্স - ০.১৬৪
 ৭ কলকাতা নাইট রাইডার্স  + ০.৩২০
 ৮ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ০.৩১৮
 ৯ সানরাইজার্স হায়দরাবাদ - ০.৭৯৮
 ১০ দিল্লি ক্যাপিটালস - ১.৪৮৮

আরও পড়ুন- সানরাইজার্সের বিরুদ্ধে অনবদ্য অর্জুন, আইপিএলে উইকেট-খাতা খুললেন সচিন-পুত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget