এক্সপ্লোর

Arjun Tendulkar in IPL: সানরাইজার্সের বিরুদ্ধে অনবদ্য অর্জুন, আইপিএলে উইকেট-খাতা খুললেন সচিন-পুত্র

Arjun Tendulkar: সানরাইজার্সের বিরুদ্ধে ২.৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে এক উইকেট নেন সচিন-পুত্র অর্জুুন।

হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে নিজের আইপিএল (IPL) কেরিয়ারের প্রথম সাফল্য পেলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ভুবনেশ্বর কুমারের উইকেট নেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধে (SRH vs MI) ২.৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে এক উইকেট নেন সচিন-পুত্র অর্জুুন। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে চাপের দুরন্ত বোলিং করেন অর্জুন। মাত্র পাঁচ রান খরচ করে এক  উইকেট নেন অর্জুন। 

ইতিহাসের খেলা

২০০৮-০৯ সালের রঞ্জি ফাইনালে ১৭ বছর বয়সি ভুবনেশ্বর কুমার সচিন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করেছিলেন। রঞ্জিতে ওই প্রথম এবং ওই শেষবার সচিন খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। তার ১৫ বছর পর সেই সচিনের পুত্রই ভুবনেশ্বরকে আউট করে আইপিএলে নিজের খাতা খুললেন। কেকেআরের বিরুদ্ধে নিজের অভিষেক ঘটালেও, উইকেট পাননি অর্জুন। দুই ওভারে ১৭ রান খরচ করেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধেই এল প্রথম সাফল্য। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে অর্জুনের এই বোলিং তাঁর দক্ষতার পরিচয়বাহক।

মুম্বইয়ের জয়

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সের শুরুটা একেবারেই ভাল হয়নি। কেকেআরের বিরুদ্ধে শতরান হাঁকানো হ্যারি ব্রুক মাত্র ৯ রানেই সাজঘরে ফেরেন। রাহুল ত্রিপাঠীও ৭ রানের বেশি করতে পারেননি। ২৫ রানে দুই উইকেট হাঁকিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। উইকেট হারানোয় রানের গতিও ছিল মন্থর। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৪২ রান তোলে সানরাইজার্স। তবে দলের অধিনায়ক এইডেন মারক্রাম ও ময়ঙ্ক আগরওয়াল কিন্তু ইনিংসকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন তাঁরা। এমন সময়ই ছন্দপতন। পরপর দুই ওভারে গ্রিন ও পীযূষ চাওলা মারক্রাম (২২) ও অভিষেক শর্মাকে (১) সাজঘরে ফেরান। 

এরপরেন হেনরিখ ক্লাসেন ও ময়ঙ্ক জুটি বাঁধেন। ক্লাসেনকে বিধ্বংসী মেজাজে দেখাচ্ছিল। মাত্র ১৬ বলে ৩৬ রানে করেন তিনি। এই পার্টনাারশিপ যখন সানরাইজার্সকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। ঠিক তখনই চার ওভারের মধ্যে ক্লাসেন, ময়ঙ্ক (৪৮) ও মার্কো জানসেনের (১৩) উইকেট হারায় সানরাইজার্স। আব্দুল সামাদও ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ হন। ১২ বলে মাত্র নয় রান করেন কাশ্মীরের তরুণ ব্যাটার। শেষমেশ আর জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। ১৭৮ রানেই শেষ হয় লড়াই। ম্য়াচে পল্টনদের হয়ে জেসন বেরেনডর্ফ, চাওলা ও রাইলি মেরিডিথ দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন রোহিত, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচেই নাম লেখালেন বিশেষ তালিকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget