এক্সপ্লোর

KKR : এক ম্যাচেই শেষ আইপিএল অভিযান ! লিটন দাসের বদলি ঘোষণা কেকেআরের

Johnson Charles : ৫০ লক্ষ টাকা অর্থের বিনিময়ে কেকেআর স্কোয়াডে যোগ দিচ্ছেন জনসন চার্লস। 

কলকাতা : মাত্র এক ম্যাচেই শেষ আইপিএল অভিযান ! কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে এবারের মতো আইপিএল অভিযান শেষ লিটন দাসের (Litton Das)। বাংলাদেশী কিপার-ব্যাটারের বিকল্প বেছে নিয়েছে কেকেআর। আইপিএল কর্তৃপক্ষ-র তরফে জানানো হয়েছে, জনসন চার্লসকে লিটনের পরিবর্ত হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে কেকেআর (KKR)।

ক্যারিবিয়ান কিপার-ব্যাটার জনসন চার্লসের (Johnson Charles) আন্তর্জাতিক অভিজ্ঞতাও যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি টি ২০ ম্যাচে খেলেছেন তিনি। ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপজয়ী স্কোাডের অন্যতম সদস্য চার্লস আন্তর্জাতিক আঙিনায় ৯৭১ রান করেছেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি ২০ মিলিয়ে ২২৪ টি ম্যাচে খেলেছেন তিনি। রয়েছে ৫৬০০ রানও। ৫০ লক্ষ টাকা অর্থের বিনিময়ে কেকেআর স্কোয়াডে যোগ দিচ্ছেন জনসন চার্লস। 

আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আইপিএলের কার্যত মাঝপথে কেকেআর স্কোয়াডে যোগ দেওয়ার পর আইপিএলের (IPL 2023) মাঝেই আচমকা দেশে ফিরে যান লিটন দাস (Litton Das)। পরে জানা যায়, ব্যক্তিগত কারণে বাংলাদেশে ফিরে গিয়েছেন তিনি। এদিকে, ৪ মে পর্যন্ত বাংলাদেশ বোর্ডের কাছে থেকে আইপিএল খেলার নো-অবজেকশন সার্টিফিকেট ছিল লিটনের। যা শেষ হয়ে যাওয়ার পরই তাঁর পরিবর্ত বেছে নিল কেকেআর। 

আরও পড়ুন- 'এই দিন দেখতে মেডেল জিতেছিলাম ?' পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কান্নায় ভেঙে পড়লেন বিনেশ ফোগাট

বাংলাদেশের দুই ক্রিকেটারকে মিনি অকশন থেকে দলে নিয়েছিল কেকেআর। শাকিব আল হাসান ও লিটন দাস। তারপর থেকেই অনেকে আগ্রহী ছিলেন, দুই বাঙালি ক্রিকেটার কেকেআরের জার্সিতে কেমন করেন দেখার জন্য। কিন্তু সমস্যা তৈরি হয় এর পরে। কারণ, বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ খেলছিল বলে দুই ক্রিকেটারকে ছাড়েনি। প্রথম দুই ম্যাচে শাকিব বা লিটন, কাউকেই পায়নি কেকেআর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) প্রধান এমনও বিবৃতি দেন যে, প্রথম একাদশে না খেললে দেশের হয়ে খেলা ভাল। তারপর ব্যক্তিগত কারণ দেখিয়ে গোটা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান শাকিব। যার পরে এক ম্যাচেই থামল লিটনের আইপিএল অভিযান।

এবারের আইপিএলে একটিই ম্যাচ খেলেছিলেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে জঘন্য শট খেলে আউট হয়েছিলেন। বড় রান পাননি। উইকেটের পিছনেও সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। যা নিয়ে কেকেআর শিবিরেও প্রবল সমালোচনা হয়েছিল। বলা হয়েছিল, ব্রেন ফেড হয়েছে লিটনের। তারপর আর তিনি প্রথম একাদশে সুযোগ পাননি লিটন।

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget