এক্সপ্লোর

IPL Purple Cap : শামি-ই শীর্ষে, রশিদ দিচ্ছেন সেয়ানে-সেয়ানে টক্কর, ঝলকে পার্পল ক্যাপের দৌড়

IPL 2023 : আইপিএলের গ্রুপপর্বের শেষে মহম্মদ শামি ও রশিদ খান দু'জনের দখলেই ২৪ উইকেট। পার্থক্য স্রেফ ইকোনমি রেটের।

বেঙ্গালুরু : শেষ গ্রুপ পর্বের লড়াই। আইপিএলের পয়েন্ট তালিকায় (IPL Points Table) গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করেছে। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় অবশ্য জারি রয়েছে সেয়ানে সেয়ানে টক্কর। গ্রুপ পর্বের শেষে পার্পল ক্যাপের (IPL Purple Cap) দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। আর তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলা জারি রেখেছেন রশিদ খান (Rashid Khan)। গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের দুই বোলারের মধ্যে পার্থক্য ইকোনমি রেটের।

গ্রুপপর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মিচেল ব্রেসওয়েলের উইকেট নেওয়ার সুবাদে ১৪ ম্যাচের শেষে মহম্মদ শামির ঝুলিতে ২৪ উইকেট। রশিদ খানের ঝুলিতেও একই পরিমাণ উইকেট। এই ম্যাচে একটি উইকেটই পেয়েছেন শামি। গুজরাতের অপর বোলার রশিদও একজন আরসিবি ব্যাটারকেই সাজঘরে ফেরাতে পেরেছেন। চিন্নাস্বামীতে গ্লেন ম্যাকওয়েল ছাড়া অন্য কোনও উইকেট পাননি এবারের আইপিএলে (IPL 2023) একমাত্র হ্যাটট্রিক করা বোলার রশিদ। এই মুহূর্তে তাঁর ইকোনমি ৭.৮২। আর পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে থাকা শামির ইকোনমি ৭.৭০।

আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ১৪ ম্যাচের শেষে চাহালের ঝুলিতে ২১ উইকেট। যদিও তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে পীযূষ চাওলার (Piyush Chawla) কাছে। গুজরাতের কাছে ব্যাঙ্গালোর শিবির হেরে যাওয়ায় চতুর্থ দল হিসেবে আইপিএলের এলিমিনেটরে খেলার সুযোগ করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে খেলতে নামা অভিজ্ঞ পীযূষের ঝুলিতে এই মুহূর্তে ১৪ ম্যাচের শেষে ২০ টি উইকেট। সমসংখ্যক উইকেট পেয়ে এবারের আইপিএল অভিযান শেষ করেছেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার এই মুহূর্তে আইপিএলের পার্পল ক্যাপের তালিকার পাঁচ নম্বরে।

আরও পড়ুন- অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই ডু প্লেসি, জয়ের অন্যতম দাবিদার গিলও

যদিও বরুণকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) কাছে। চেন্নাই সুপার কিংসের পেসারের ঝুলিতেও রয়েছে ২০ উইকেট। তবে প্লে-অফের কোয়ালিফায়ারে খেলতে নামবেন তিনি। সিএসকে-র পেসার এই মুহূর্তে তালিকার ছ'নম্বরে। তালিকার আট নম্বরে সিএসকে-র অপর বোলার রবীন্দ্র জাদেজা। জাড্ডুর ঝুলিতে ১৭ উইকেট। অপরদিকে ১৯ উইকেট নিয়ে অভিযান শেষ করেছেন মহম্মদ সিরাজ। আরসিবি পেসার এই মুহূর্তের তালিকার ভিত্তিতে সাত নম্বরে। নয় নম্বরে রয়েছে মোহিত শর্মা। গুজরাতের বোলারের ঝুলিতে ১৭ উইকেট। 

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget