এক্সপ্লোর

IPL Purple Cap : শীর্ষে সিরাজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে রশিদ-তুষার, ঝলকে পার্পল ক্যাপের দৌড়

IPL 2023 : সিরাজের মতোই ১৪ উইকেট দখলে করে ফেলেছেন রশিদ খান (Rashid Khan), তুষার দেশপাণ্ডেও (Tushar Deshpande)।

জয়পুর : প্রায় মাঝপথে আইপিএল (IPL 2023)। পয়েন্ট টেবিলে যেমন চলছে সাপ-লুডোর খেলা তেমনই জমে উঠছে উইকেট দখলের লড়াই। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে বেগুনি টুপি দখলের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। সিরাজের মতোই ১৪ উইকেট দখলে করে ফেলেছেন রশিদ খান (Rashid Khan), তুষার দেশপাণ্ডেও (Tushar Deshpande)। মাত্র একটি উইকেট কম পেয়ে তাঁদের পিছনেই রয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), অর্শদীপ সিংহরা (Arshdeep Singh)।

৮ টি ম্যাচ খেলে এই মুহূর্তে ১৪ উইকেটের পাশাপাশি ৭.৩১ ইকোনমি রেটের সুবাদে পার্পল ক্যাপ দখলের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খানের ইকোনমি রেট ৮.০৭। যদিও একটি ম্যাচ কম খেলেই ১৪ উইকেট আফগান স্পিনারের দখলে। এবারের আইপিএলে একমাত্র হ্যাটট্রিক করা বোলার রশিদের সামনে তাই সুযোগ রয়েছে সিরাজকে পরের ম্যাচেই টপকে যাওয়ার। অপরদিকে, রাজস্থানের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে এই মুহূর্তে ১৪ উইকেট তুষার দেশপাণ্ডের ঝুলিতেও। যদিও চেন্নাই সুপার কিংসের বোলারের ইকোনমি ১০.৯০। 

৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় চার নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের বোলারের ইকোনমি ৮.০৫। তালিকায় পাঁচ নম্বরে থাকলেও পাঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংহ ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তাই তাঁর কাছেও সুযোগ রয়েছে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন- ধোনিদের হারে বড় রদবদল আইপিএলের পয়েন্ট টেবিলে, শীর্ষে উঠে এল কারা?

এদিকে, ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছেন যুযবেন্দ্র চাহাল। ৭ ম্যাচে ঝুলিতে ১১ শিকার তুলে তালিকায় সাত নম্বরে পীযূষ চাওলা। সিএসকের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে মোট ১১ উইকেট নিয়ে তালিকায় আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকায় নয় নম্বরে রবীন্দ্র জাদেজা। অশ্বিনের থেকে ইকোনমি রেটে কিছুটা পিছিয়ে জাড্ডু। আর মাত্র ৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শিকারিদের তালিকায় দশম স্থানে রয়েছেন মার্ক উড। তার পরেই রয়েছেন গুজরাত টাইটান্সের পেসার মহম্মদ শামি।                                 

আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget