এক্সপ্লোর

IPL Points Table: ধোনিদের হারে বড় রদবদল আইপিএলের পয়েন্ট টেবিলে, শীর্ষে উঠে এল কারা?

IPL 2023: আইপিএলের ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা: বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে (CSK) ৩২ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই সঙ্গে ওলটপালট হয়ে গেল আইপিএলের পয়েন্ট টেবিল।

কীরকম?

বড় ব্যবধানে ম্যাচ জিতে শীর্ষে উঠে এল রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। +০.৯৩৯। দুইয়েই থেকে গেল গুজরাত টাইটান্স। আর ম্যাচ হেরে ধোনিরা নেমে গেলেন তিন নম্বরে।

আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

বৃহস্পতিবারের আগে পর্যন্ত পরপর তিন ম্যাচ জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। তবে এদিন হেরে গেলেন। ৮ ম্যাচের মধ্যে ৫টি জয়। ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে থেকে গেল সিএসকে। ধোনিদের নেট রান রেট +০.৩৭৬।

মহেন্দ্র সিংহ ধোনিদের সমান পয়েন্ট হার্দিক পাণ্ড্যদেরও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্স। ৭ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট গুজরাতের। তাদের নেট রান রেট +০.৫৮০। 

পয়েন্ট টেবিলে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, ১০ পয়েন্টে রয়েছে ৩টি দল। ৮ পয়েন্টে রয়েছে ৩টি দল। শুধুমাত্র রান রেটের সামান্য় হেরফেরে কেউ রয়েছে চারে, কেউ ছয় নম্বরে।

লখনউ সুপার জায়ান্টস রয়েছে চার নম্বরে। ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদেরও পয়েন্ট ৮। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। এক ম্যাচ বেশি খেলে বিরাট কোহলিদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে লখনউয়ের চেয়ে একটু পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.১৩৯। পাঁচ নম্বরে রয়েছেন বিরাটরা।

ছয় নম্বরে রয়েছেন স্যাম কারানরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন। হেরেছেন ৩টি ম্যাচে। কারানদের ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে পাঞ্জাব। - ০.১৬২। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট - ০.০২৭।

আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?

সাত ম্যাচের মধ্যে তিনটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রোহিত শর্মারা। তাঁদের পয়েন্ট ৬। রোহিতদের নেট রান রেট - ০.৬২০। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: ইডেনে ক্রিকেটার হিসাবে এই হয়তো শেষ, বাংলায় বলে গেলেন ধোনি

 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget