এক্সপ্লোর

Rinku Singh : ঠিক কী চলছিল তাঁর মনে-মাথায় ? নীতীশের প্রশ্নে মুখ খুললেন নায়ক রিঙ্কু

KKR Win : গুজরাতের বিরুদ্ধে ম্যাচে নীতীশ রানার ম্যাচ ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন রিঙ্কু সিংহ। সেই ব্যাট ম্যাচ শেষে রিঙ্কুকে উপহার হিসেবে তুলে দেন নীতীশ।

আমদাবাদ : শেষ পাঁচ বলে জিততে দরকার ছিল ২৮ রান। মাঠে বসা বা টিভি-অনলাইনে কলকাতা নাইট রাইডার্স  (Kolkata Knight Riders) ও গুজরাত টাইটান্স ম্যাচে নজর রাখা কেউই হয়তো ভাবেননি অবিশ্বাস্য শেষের কথা। কিন্তু পাঁচ বলে পরপর পাঁচবার ছক্কা হাঁকিয়ে কার্যত অসাধ্যসাধন করে দেখিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কেকেআরের (KKR) ব্যাটার যখন ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন সেই সময়, তাঁর মনে-মাথায় ঠিক কী চলছিল ? 

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শেষে নাইট অধিনায়ক নীতীশ রানা সেই প্রশ্নই করেছিলেন তাঁকে। জানতে চেয়েছিলেন, ঠিক কী চলছিল তোমার মাথায়। যে প্রশ্নের উত্তরে রিঙ্কু জানিয়েছেন, 'কিছুটা সংশয় ছিল, কারণ খুব ভাল ব্যাটিং করতে পারছিলাম না। ব্যাটে-বলে মনের মতো সংযোগ হচ্ছিল না। তবে বাড়তি কোনও ভাবনা ছিল না। বল যেভাবে আসছিল, সেটা দেখে-বুঝে শট নিচ্ছিলাম।' গুজরাতের বিরুদ্ধে ম্যাচে নীতীশ রানার ম্যাচ ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন রিঙ্কু সিংহ। সেই ব্যাট তাঁকে উপহার দেওয়ার পাশাপাশি জয়ের আনন্দে সতীর্থের কাছে নীতীশ বলেন, তোমার কোনও উপহার লাগলে বলো, আজ যা চাইবে দিতে রাজি।

নীতীশের যে প্রস্তাবে হেসে ফেলে রিঙ্কু বলেন, 'দাদা তোমার ভালবাসাই শুধু চাই। প্রায় ৫-৬ বছর হয়ে গেল একসঙ্গে খেলছি। শুধু যেভাবে ভালবাসো, সেটুকুই লাগবে।' যে কথা শুনে আবেগপ্রবণ হয়ে রিঙ্কুকে ফের একবার আলিঙ্গনবদ্ধ করে নেন নীতীশ রানা (Nitish Rana)। যার পরই সতীর্থকে নিয়ে নীতীশের মনখোলা প্রশংসা, 'সবাইকে একটা কথা বলতে চাই, রিঙ্কুর মতো ভাল মনের মানুষ খুব কম দেখেছি। আজ যে ইনিংসটা ও খেলেছে, তাতে আমি দারুণ খুশি। জীবনে এরকম অবিশ্বাস্য ইনিংস হয়তো কেউ এক বা দুবারই খেলে থাকে, আমি হয়তো একটাও পারব না। কিন্তু রিঙ্কু যে ইনিংস খেলেছে, তা দুরন্ত।'

কেকেআর শিবিরের বর্তমান অধিনায়ক নীতীশ রানার সঙ্গে রিঙ্কু সিংহের সম্পর্কের রসায়ন, ড্রেসিংরুমে ফিরে দলের সমস্ত সতীর্থদের রিঙ্কুর নামে জয়ধ্বনিতে যেন প্রমাণ মিলছে এই কেকেআর দলকে এক সুতোয় বেঁধে ফেলতে পেরেছেন নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের পাঁচ বলে রিঙ্কু পাঁচটা ছক্কা হাঁকিয়ে যখন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) জেতালেন তখন সবার আগে ছুটে মাঠে ঢুকে এসেছিলেন অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

 

আরও পড়ুন- 'রক্তে বেগুনি' গুজরাত বধের পর গর্জে উঠল কেকেআর ড্রেসিংরুম, রিঙ্কুর নামে জয়ধ্বনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget